জীবন মানে যুদ্ধ, লড়াই করে বেঁচে থাকা, সমাজ ও জাতির সঙ্গে প্রতিযোগীতা করে টিকে থাকা মূলত এরই নাম জীবন।জীবনে চলার পথে অনেক বাঁধা-বিপত্তি, বিপদ-আপদ,শত্রুর আক্রমণ ইত্যাদি নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এসব বিষয় ধৈর্যের সাথে মোকাবেলা করে টিকে থাকার নামই হলো জীবন।জীবনের এসকল বিপর্যের মোকাবেলা করার প্রধান হাতিয়ার হলো আমাদের ধৈর্য। ধৈর্য হারিয়ে ফেললে আমরা জীবন নামক যুদ্ধ বিশশক্ষণ স্থায়ী হতে পারবো না।নিমিষের মধ্যেই হারিয়ে যাব।তাই আমি সকলকেই জীবনের প্রতিটি মুহূর্ত ধৈর্যের সাথে মোকাবেলা করার পরামর্শ দিচ্ছি।