চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নেমেই দুরন্ত হ্য়াটট্রিক করলেন বার্সোলানার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই সঙ্গে ইউরোপের ক্লাব ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি হ্য়াটট্রিক করার নজির গড়ে ফেললেন মেসি। গতকাল রাতে পিএসভি-র বিরুদ্ধে হ্যাটট্রিক করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্য়াটট্রিকের রাজা এখন মেসি (8টি)। রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে বার্সার জার্সিতে ফের জ্বলে উঠলেন মেসি। গতকাল রাতে মেসির ম্য়াজিকে ভর করে বার্সেলোনা 4-0 গোলে পিএসভি আইন্দহোভেনকে হারায়। মেসি হ্যাটট্রিকের পাশাপাশি বার্সার অপর একটি গোল করেন ওসমান দেম্বেলে। ম্যাচের 31, 77, 87 মিনিটে গোলগুলি করেন মেসি। ম্যাচের 74 মিনিটে দেম্বেলে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন। হাফ টাইমে পিসভি বেশ লড়াই করে মসিদের বিরুদ্ধে। মেসিরা এক গোলে এগিয়ে থেকে হাফ টাইমে মাঠ ছাড়েন। তবে পিএসভি গোলশোধের মরিয়া চেষ্টা করতেই ফাঁকা জায়গা কাজে লাগিয়ে মেসিরা বাজিমাত করেন। চ্যাম্পিয়ন্স লিগে মেসি তাঁর কেরিয়ারে অষ্টমবারের মত হ্যাটট্রিক করলেন।
বার্সলোনা তিন গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের 79 মিনিটে বার্সার ডিফেন্ডার উমতিতি লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গ্রুপে নেদারল্যান্ডসের পিএসভি ছাড়াও আছে টটেনহ্যাম ও ইন্টার মিলান। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি স্থানে থাকা দল উঠবে নক আউটে। এদিন, এই গ্রূপের অন্য ম্যাচে ইতালির ক্লাব ইন্টারমিলান 2-1 গোলে হারায় ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যামকে। অন্যদিকে, মেসি হ্য়াটট্রিক করে দলকে জেতালেও হেরে গেলেন নেইমার। নেইমারের পিএসজিকে 3-2 গোলে হারাল মহম্মদ সালহার লিভারপুল। লিভারপুলকে জেতান নেইমারের দেশের স্ট্রাইকার ফার্মিনো। এই ম্যাচ যখন ড্র হচ্ছে বলে সবাই ধরেই নিয়েছিল, তখনই ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন লিভারপুলের ফার্মিনো। হাফ টাইমে 2-1 গোলে এগিয়ে ছিল লিভারপুল। 80 মিনিটে বিশ্বকাপ জয়ী টিনেজ তারকা এমবাপে পিএসজিকে সমতায় ফিরিয়েছিলেন। শেষ হাসি অবশ্য লিভারপুলই হাসে।