আমরা সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হিসাবে বিবেচিত। আমাদের জ্ঞান ও চিন্তাধারার জন্য আমরা সকল হতে পেরেছি। আমরা কি আমাদের সেরাটা ধরে রাখতে পেরেছি? মোটেও না। সমাজের বিভিন্ন অবস্থানে আমরা কলুষিত করছি আমাদের বিবেক। ধিরে ধিরে বিবেকহীন মানুষে পরিনত হয়ে যাচ্ছি আমরা। আমাদের সমাজে তার অনেক নজির রয়েছে। আজ তারই একটি অবস্থা তুলে ধরার চেষ্টা করবো মাত্র।
আমি নেয়ামুল হাসান (কাজী শাওন) আমি মাগুরা পৌরসভায় উদ্যোক্তা হিসাবে কর্মরত রয়েছি। আমার দৃষ্টিতে সমাজের বিভিন্ন নৈরাজ্যের দিক তুলে ধরার চেষ্টা চলতে থাকে অবিরাম। জানি এর হয়তো কোন প্রতিকার নেই। তবুও আপন মনে চেষ্টা করি কোন একদিন কেও একজন এসে বদলে দেবে আমাদের ঘুনে ধরা সমাজ।
ডিভাইস- সামসাং গ্যালাক্সি জে-7
সরকারী হাসপাতালের বর্তমান চিত্র।
মানুষ সরকারী হাসপাতালে আসে একটু কম খরচে সেবা গ্রহনের উদ্দেশ্যে। কেননা আমাদের দেশে অধিকাংশ মানুষেই
দরিদ্র। সেকারনেই মানুষের রোগ-বালাই আসলেই ছুটতে হয় সরকারী হাসপাতালের দিকে। অনেক আশা নিয়ে গ্রাম বা মফস্সল শহরের মানুষ ভিড় জমাই সেখানে। কিন্তু আসলে কি তারা সঠিক সেবা পেয়ে থাকে? উত্তর আমাদের সবারই জানা।
বর্তমান সরকার স্বাস্থ্যবিভাগে যথেষ্ট্য অগ্রগতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেটা প্রাথিষ্ঠানিক ভাবে হলেও আমাদের সত্যিকার অর্থে তাতে লাভবান হচ্ছে নির্দিষ্ট কোন এক গোষ্ঠির। প্রতিটি সরকারী হাসপাতালে গিয়ে দেখতে পারবেন যে সেখানে প্রতিটা রুম ফাকা। কোন ডাঃ সেখানে নেই। থাকবেই বা কেন? তাদের চেম্বার ব্যবসার কি হবে তাহলে। তাহারাতো আর আপনার আমার সেবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাঃ পড়েনাই। তাহারা ব্যস্ত রক্ত শোষনে। হসাপাতালে ডাঃ এর অভাবে রোগী মারা যাক, সমস্যা কি? তাহাদের চোখে আবার এমন দরিদ্র জনগোষ্ঠি মানুষ হলো কবে?
ডিভাইস- সামসাং গ্যালাক্সি জে-7
শুধু যে ডাঃ এর সমস্যা তাই নয়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের কারনে স্বুস্থ্য মানুষই অস্বুস্থ্য হয়ে যায় নিমেষেই। প্রতিটা সরকারী হাসপাতাল ঘুরে দেখবেন, অপরিষ্কার, অগোছানো স্থানে রোগীর থাকার ব্যবস্থা করা হয়েছে। যেখানে একটু চেষ্টা করলেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যেত। কিন্তু কার দায় পরেছে বলেন।
আমরা একটি স্বাধীন দেশের অকৃতজ্ঞ জনগোষ্ঠি। যারা নিজেদের ব্যতীত অন্য কাহারো কথা চিন্তা করতে পারি না। আমরা অনেক বেশী স্বার্থপর। এমনটা চলতে থাকলে এমন সবুজ ঘেরা দেশটির ভবিষ্যত কোথায় দাড়াবে আমার বোধগম্য হয় না। আমরা আমাদের পরবর্তি প্রজন্মের জন্য একটি স্বচ্ছ দেশ গড়তে কি পারি না? অবশ্যয় পারি। আপনার আমার সকলের একটু মাত্র চেষ্টায় সব সম্ভব। শুধু একটু জাগতে হবে মাত্র।
নেয়ামুল হাসান (কাজী শাওন)
মাগুরা, খুলনা, বাংলাদেশ।