এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমছে না। ইতিমধ্যে বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে। আর এই ভাইরাসে সংক্রমিত হয়ে ২০ লাখের বেশি মানুষ মারা গেছেন।
মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তার সর্বশেষ তথ্য বলছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৭১। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২০ লাখ ২ হাজার ৪০৭ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬২৩।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৮ হাজার ৫০৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৫৪ জন।