আজ শেষ দিনে লোকজন হাটে আসছেন; উৎসাহ নিয়ে গরু দেখছেন। সাধ্যমতো কেনার চেষ্টায় দরদাম করছেন। আজ শেষ দিনে গরুর দাম কিছুটা কমেছে।
দর-কষাকষি শেষে গরু কিনতে পারার পর প্রায় প্রত্যেকে মুখোমুখি হচ্ছেন উৎসুক প্রশ্নের মুখে। লোকজন আগ্রহ নিয়ে জানতে চাইছেন, ‘কত দিয়ে কিনলেন?’