তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। (আল্লাহ আমাদের এবং আপনার ঈবাদত কবুল করুন।
ত্যাগের মাধ্যমে আমরা কুরবানী করে থাকি। আল্লাহর সনতুষ্টির জন্য আমরা পশু কুরবানী করি। পশু কুরবানীর রক্ত বা মাংশ কিনতু আল্লাহর কাছে পৌছে না। তিনি সেটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন যাতে আমরা গরীবদেরকে দিয়ে নিজেরাও খেতে পারি।
তাহলে মূলত আল্লাহ আমাদের উদ্দেশ্য বা নিয়ত দেখেন। বর্তমানে বাজে যে ধারণা প্রচলিত তা হচ্ছে বাজারে গিয়ে গোশতের ওজন মাপার মত গরু মেপে কেনা হয়ে থাকে। মূলত এভাবে কেনা উচিত নয়। গোশত কত কেজি হবে বা কম হবে না বেশি হবে এগুলো দেখলে আপনার কুরবানী নাও হতে পারে।
হাদীসে রসূল (সঃ) বলেছেন: তোমরা হৃষ্ট-পুষ্ট পশু দেখে শুনে ক্রয় কর। এখন হাদীস মানলে গোশত আপনি এমনিতেই পাবেন। তাই আপনার নিয়ত বিশুদ্ধ করুন। বেশি গোশত পাওয়ার আশায় নয় বরং আল্লাহর সনতুষ্টিই যেন আপনার কাম্য হয় সেটা খেয়াল রাখুন। আল্লাহ আমাদের কুরবানী কবুল করুন। আমিন।