দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি তাণ্ডবের প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নির্বাচন কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্পের মত। অর্থাত অবৈধ ফলাফল সেটাকে বৈধতা দেওয়ার জন্য সিল মোহর হিসেবে কাজ করছে।