প্রথম আলোঃ সব দিক দিয়ে উপযুক্ত থাকা সত্ত্বেও চলচ্চিত্রে দেখা যাচ্ছে না
আপনাকে। নাকি কাজ পাচ্ছেন না?
পূর্ণিমাঃ ধরে নেন, চলচ্চিত্রে আমাকে কেউ ডাকছেন না (হাসি)। সত্যি কথা
কী, ভালো কাজ পাচ্ছি না। ভালো কাজের জন্য অপেক্ষা করছি। এত
দিন পর আমি চলচ্চিত্রে ফিরব, একটা ভালো কাজ দিয়ে ফিরতে চাইছি।
অনেকে বলেন, আপনার সমসাময়িক নায়িকাদের নিয়ে লোকসানের
ঝুঁকি নিতে চান না প্রযোজক-পরিচালকেরা। কী বলেন?
ব্যাপারটা তা নয়। অনেক ছবিরই প্রস্তাব পাচ্ছি। কিন্তু চরিত্র, গল্প পছন্দ
হচ্ছে না। আমার করার মতো ছবি মনে হচ্ছে না। করলে তো
করতেই পারি। বর্তমান সময়ে হাতে ছবির সংখ্যা বাড়ানো কোনো
ব্যাপারই না। ভালো কাজ হাতে না থাকলে সংখ্যা দিয়ে লাভ হবে না। তাই এই
মুহূর্তে একটা ভালো ছবি দিয়ে শুরু করতে চাইছি।
আমিও চায় জাতীয় ক্রাশ পূর্ণিমা মানসম্মত মুভি পেলে কাজ করুক, নাহলে উপস্থাপনা,স্টেজ শো,টিভিসি ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকোক। তবুও যেনো বস্তাপচা মুভিতে কাজ না করে
আরেকটি বিষয়ঃ
আগামীকাল থেকে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক তারকা টক শো
‘এবং পূর্ণিমা’। উপস্থাপনা করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। টেলিভিশন পর্দায় এটি
তাঁর প্রথম উপস্থাপনা।