বিনোদন প্রতিবেদক: সম্প্রতি ‘মোহনীয়’ শিরোনামে একক নাটকের কাজ শেষ করেছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাবিলা ইসলাম। শ্যুাটিং হাউস থেকে জানা যায়, তিনি সাবিনা নাম ভূমিকায় চরিত্রটির রুপ দিয়েছেন। ‘মোহনীয়’ শিরোনামের নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন।
পরিচালক সূত্রে জানা যায়, ‘মোহনীয়’ নাটকটি মুলত ভালোবাসা, বিয়ে এবং সংসারকে ঘিরে একটি ঘটনামাত্র। জীবনচক্রে মানুষ যখন ব্যাক্তিগতভাবে আর্থিক চাহিদার মোহে পড়ে তখন স্বামী ও সংসারের চেয়ে অর্থের প্রাধান্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠে, পরিণতিতে প্রিয়জনের হাতে খুন হয় একটি প্রেম ও প্রাণ। সেই বিষয়টিই ফুটিয়ে তুলা হয়েছে ‘মোহনীয়’ নাটকে যেখানে মূলচরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম।
নাবিলার কাছে ‘মোহনীয়’ গল্পে সাবিনার চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে তিনি হেসে বলেন, দর্শক এবং আমার শুভাকাঙ্খিদের জন্য সারপ্রাইজ রইল। শুধু বলবো ‘মোহনীয়’ গল্পে সাবিনার চরিত্রটির মাঝে বিভিন্ন পার্সোনালিটি দেখা যায়। হঠাৎ সাবিনার একটি বৃত্তশালী ছেলে রাতুল (ইমন) এর সাথে বিয়ে হয় এবং এই সাবিনা মধ্যেবৃত্ত পরিবারে বেড়ে ওঠার কারণে রাতুলে সংসারে এসে অর্থের দাম্ভিকতার মোহ তৈরী হয়, ফলে অনান্য চরিত্র গুলো দ্রুত পরিবর্তন হয়ে সাবিনার হাতে ‘মোহনীয়’র শিকার হয়। মুলত সাবিনা চরিত্রটি একটি জীবনের প্রতিচ্ছবি, গল্পে চরিত্রটি মানুষের মাঝে শিক্ষনীয় এবং করণীয় সম্পর্কে একটি ধারণা তুলে ধরবে বলে আমি আশাবাদী।
তিনি আরো জানান, ‘মোহনীয়’তে কাজ করে বেশ মজা পেয়েছি এবং ভিন্ন কিছু অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি চিত্রনায়ক ইমন ভাই ও সমাপ্তি মাসুক ভাই তো অসাধারণ, সমাপ্তি ভাইয়ের সাথে প্রথম কাজ তাও আবার বন্ধু হয়ে। আমি বিশেষভাবে আমার কো-আর্টিস্টদের কাছে কৃতজ্ঞ এবং নাহিদ বাবু ভাই তো আছেন সেই তালিকায়। হা হা হা। সেই সাথে ধন্যবাদ ‘মোহনীয়’ নাটকের সকল ইউনিট সহযোগীদের।
‘মোহনীয়’ নাটকটি পরিচালনায় সাইফুল ইসলাম সাইফুল ও আরিফুর রহমান এবং আপেল আকবর এর রচনায় প্রযোজনা করেছেন স্বরাজ দেব। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী চ্যানেলে দেখা যাবে।