সাজুগুজু করে সে আপনার সামনে দাঁড়ালে অবাক চোখে তাকিয়ে বলতে হবে-"হুম,সুন্দর হয়েছে । তবে এই নীল টিপটা খুলে আজ কালোটা পরো। নজর লেগে যেতে পারে তো!"
কেউ সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে বাসায় ফিরে ঘুম ঘুম কন্ঠে ফোন দিলে তাকে অভিযোগ করে বলা যাবেনা-"সারাদিন কেন ফোন দিলা না?কি এতো কাজ করো তুমি?"
বরং বলতে হবে,"পাশে আছি। তুমি ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে ।"
ছোট কথা এবং ছোট ছোট এই অনুভূতিগুলোকে খুব যত্ন করে রাখতে হয়। নাইলে আফসোস করেই জীবন কাটাতে হবে। আর দুনিয়ার সব দুঃখ গলায় নিয়ে বলতে হবে-
আমার কি দোষ ছিলো! কেন সে থাকতে পারলো না আমার সাথে?