ছবিতে আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর কিছু দৃশ্য।সুন্দর একটা নদী,নদীর উপর একটা নৌকা,নদীর পাশে বন ও গাছের বাগান।প্রকৃতির এই সুন্দর জায়গাটা হলো আমার বাংলাদেশের টাংগাইল জেলায় অবস্থিত বড় যমুনা নদীর এলাকা।আমরা কিছু ব্ন্ধুরা মিলে কিছুদিন আগে যমুনা নদী ভ্রমনে গিয়েছিলাম।আমার শহর টাংগাইল থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই যমুনা নদী।আমরা বন্ধুরা মিলে নদী ভ্রমনে গেলাম এবং সব প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে লাগলাম।যমুনা নদী দেখতে খুবই সুন্দর লাগে,আমরা একটা নৌকা ভাড়া করে নদী ভ্রমন করতে লাগলাম এবং প্রকৃতির সব অপরুপ সৌন্দর্য্য দেখতে লাগলাম।আমি দেখলাম নদীর উপর আরো নৌকা চলাচল করতেছে।আমি আমার ব্যবহৃত মোবাইল দিয়ে সাথে সাথে নদীর উপর নৌকা চলার দৃশ্য ক্যামেরাবন্দী করলাম।আমি আরো অনেক সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম।আপন মনে সুন্দর নিজস্ব গতীতে যমুনা নদী বয়ে চলেছে,নদীর সুন্দর স্রোত ও নদীর সুন্দর ঢেউ আমাকে মুগ্ধ করে তুলেছিলো।নদীর উপর নৌকা চলার দৃশ্য নদীর সৌন্দর্য্যকে আরো বাড়িয়ে তুলেছে।নদীর পাশ দিয়ে ছোট ছোট বন ও গাছ।আমার ও আমার বন্ধুদের খুবই ভালো লেগেছে যমুনা নদী ভ্রমন।আমি খুবই উপভোগ করেছি যমুনা নদীর এই সুন্দর দৃশ্য।আমি নদীর উপর নৌকা চলা অবস্থায় নদীর একটা ছবি তুলে আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম,আপনারা সবাই দেখবেন,আশাকরি আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন,সবার সুসাস্থ্য কামনা করছি।
ভালোবাসার সাথে...