-মাঝে মাঝে ইচ্ছে হয় যদি সব কিছুই আমার অনুকূলে থাকতো ! যদি সব চাহিদাকে ইচ্ছে হলেই মিটাতে পারতাম। তাহলে হয়তো জীবনটা সুখের হতো । মাঝে মাঝে সুখের পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ি। তবুও স্বপ্ন দেখতে পিছুপা হয়নি। আমার ক্লান্তির ফসল আমি এখন একটু একটু করে পাচ্ছি। খুব শিঘ্রই সফলতা লাভ করবো। তাই বলি যে পরিকল্পনা ও স্বপ্ন দেখতে কখনো পিছুপা হওয়া যাবে না।