আরেফিন শুভ ও ঋতুপর্ণা সেন অভিনিত নতুনছবি একটি সিনেমার গল্প মুক্তি পাচ্ছে বাংলা নববর্ষে। ছবিটি পরিচালনা করেছেন চিত্র নায়ক আলমগীর। এটাই শুভর সাথে ঋতুপর্ণার প্রথম ছবি। ঋতুপর্ণা বাংলাদেশে সর্বশেষ ছবি করেছিলেন নায়ক ফেরদৌস প্রযোজিত ছবি এক কাপ চা। সেটা ২০১৪ সালে। এই ছবির প্রচারনায় অংশ নিতে তিনি ঢাকা আসবেন।