▓▓▓▓ স্বাধীনতা কি? ▓▓▓▓
.
★লেখক: শায়ের আহাদ
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
মানুষ নিজেকে স্বাধীন বলে
কিন্তু স্বাধীন কেউ নয়।
বন্ধী করাগারে বন্ধী হয়ে
মানুষ কেমনে স্বাধীন হয় ?
.
আলো স্বাধীন, বায়ু স্বাধীন
সকল পশু পাখি ও স্বাধীন।
মানুষ এখনো বুঝতে পারেনি
মূলত বলে কাকে স্বাধীন ?
.
বন্ধী শালাই বন্ধী হয়ে
যারা স্বাধীনতা পাই খুজে।
বন্ধী হয়ে যারা স্বাধীন বলে
তারা স্বাধীনতা কি বুঝে ?
.
স্বাধীনতা কি খাঁচার মধ্যে
বন্ধী হয়ে যাওয়া ?
স্বাধীনতা কি ভুখন্ড ভিত্তিক
দেওয়াল তুলে দেওয়া ?
.
স্বাধীনতা কি বর্ডার পেরোলে
মানুষকে গুলি করে মারা ?
স্বাধীনতা কি মানুষকে মেরে
বর্ডারে লাশ ঝুলিয়ে রাখা ?
.
স্বাধীনতা কি একক ধর্মের
নামে রাষ্ট্র গঠন করা।
স্বাধীনতা কি একক গোষ্টির
গোষ্টিবাদী রাষ্ট্র দাবি করা।
.
স্বাধীনতা কি নিজ ক্ষমতার জোরে
মিথ্যা চাপিয়ে দেওয়া।
স্বাধীনতা কি জোর যার
মূলক তার হয়ে যাওয়া।
.
এ কেমন স্বাধীনতা আছে ভাই
ভেবে কুল কিনারা নাহি পাই।
পৃথিবীর কোনো প্রান্তে নাই স্বাধীনতা
স্বাধীনতার ছলনাময়ে আছে পরাধীনতা।
.
স্বাধীনতা হলো যে যার যার
বিশ্বাষ আদর্শ নিয়ে চলা।
স্বাধীনতা হলো ধর্ম যার যার
এই রাষ্ট্র সবার বলা।
.
স্বাধীনতা হলো অন্যায়ের বিরুদ্ধে
ন্যায়ের পক্ষে থাকতে পারা।
স্বাধীনতা হলো জ্ঞানের মুক্ত প্রবাহ
সর্বত্র জারি রাখতে পারা।
.
স্বাধীনতা হলো সকল সম্পদে
সব মানুষের অধিকার থাকা।
স্বাধীনতা হলো ধর্মীয় মুল্যবোধ ভিত্তিক
মুক্ত মানবিক বিশ্বব্যবস্থা জারি থাকা।
.
স্বাধীনতা হলো বিশ্বের মানুষ
এক হয়ে চলতে পারা।
স্বাধীনতা হলো বর্ডার বিহীন
রাষ্ট্র ও মক্ত বিশ্ব গড়া।
.
"স্বাধীনতা হলো মানুষে মানুষে
ভেদাভেদ দূর হওয়া"
"স্বাধীনতা হলো মানবতার জন্য
সকল মানুষ এক হয়ে যাওয়া"