https://www.facebook.com/ityadi.etcetra/videos/1994883960583886/
বন্ধু আম খাচ্ছে। খাটি ব্রাজিলীয় আম। একেকটা টুকরো চাকু দিয়ে কাটছে আর আমাকে দেখিয়ে মুখে চালান করছে। এ সময় একটা চুকচুক শব্দও বের হচ্ছে।
বলল, আমের ছালটা দেখ। কেমন সবুজ! বাইরে সবুজের জমাট খেলা! আর ভেতরটা, দেখ কী কটকটে হলুদ! ঠিক ব্রাজিলের পতাকার মত! আর খেতেও না, এক্কেবারে খাটি ব্রাজিলিয়ান স্বাদ!!
এ ও বলল, তুইতো আর্জেন্টিনার সাপোর্টার, এ আম নিশ্চয় খাবি না!!
শুধু চেয়ে চেয়ে দেখলাম সাম্বার তালে বন্ধুর আম খাওয়া।
ঘন্টাও পেরুতে পারে নি। ওয়াক ওয়াক শব্দের প্রচন্ডতায় দৌড়ে রুমের বাইরে আসি। দেখি, বন্ধুটি বমি করে ভাসিয়ে দিচ্ছে পুরো রুম। আরেক বন্ধু তার মাথায় পানি ঢালছে সমানে। কী হলো কী হলো বলে কাছে যেতেই বন্ধুটি বমি থামিয়ে করুন স্বরে বলতে লাগল, বাজারের আম। ফরমালিনে ঠাসা। পেট সহ্য করল না। এখন বমি আকারে বের করে দিচ্ছে!
এ ও বলল, তার পেটে নাকি আষাঢ়ের গর্জন!
কিছুই বললাম না। অবশ্য বলার প্রয়োজনও ছিল না। এমন একখান হাসি দিলাম যে সাথে সাথে বন্ধুর বমি থেমে গেছে। আমার দিকে রাগত স্বরে কিছু বলতে চেয়েও বলতে পারল না। বাথরুমের দিকে জগিং গতিতে যেতে যেতে কয়েকবার শুধু কেমন নজরে ফিরে তাকালো!!