কৌতুক- এক : আমার সঙ্গে বাসায় চলেন
বকুল : ডাক্তার সাব, আপনি হাসপাতালে বসে রোগী দেখলে ভিজিট কত নেন?
ডাক্তার : ১০০ টাকা।
বকুল : রোগীর বাসায় গিয়ে দেখলে কত নেন?
ডাক্তার : ১৫০ টাকা।
বকুল : তাইলে আপনি আমার সঙ্গে বাসায় চলেন।
বাসায় যাওয়ার পর-
ডাক্তার : রোগী কোথায়?
বকুল : রোগী নাই।
ডাক্তার : রোগী না থাকলে আপনি আমাকে এনেছেন কেন?