ভোম্বলের পাশের বাসায় থাকে এক তরুণী।
একদিন ভোম্বল তাদের বাসায় কলবেল চাপল। তরুণী দরজা খুলল।
ভোম্বল: আপনাদের বাসায় কি চিনি আছে?
তরুণী: হুঁ, আছে।
ভোম্বল: ও! না মানে…বলছিলাম, চিনি না থাকলে আমাদের বাসায় এসে চাইতে পারেন। আমাদের বাসায়ও চিনি আছে।
বিমান চালনা প্রশিক্ষণের সময় প্রশিক্ষককে প্রশ্ন করল এক শিক্ষার্থী, ‘স্যার, বিমান আকাশে ওড়ার সময় হঠাৎ যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে নিচে পড়তে কত সময় লাগবে?’
প্রশিক্ষক: তোমার বাকি জীবন!
মজনু গেছে পাত্রী দেখতে।
পাত্রীর বাবা: ব্যাটা, তুমি মদ খাও নাকি?
মজনু: না না আঙ্কেল, আপাতত চা হলেই চলবে!