বিস্কিট আমাদের সবার পরিচিত মজাদার একটা স্ন্যাক। বিকেলের নাস্তায় কি মেহমান আপ্যায়নে কি চায়ের সাথে বিস্কিটের জুড়ি মেলা ভার। সব কনফেকশনারিতেই বিস্কিট পাওয়া যায় কিন্তু তাতে কি! সামান্য কিছু উপাদান দিয়ে বাসেতেই আপনি তৈরি করে ফেলতে পারেন মজাদার বিস্কিট। এবার তেমনই একটি বিস্কিটের সহজ রেসিপি দেখে নেওয়া যাক।
Ingredients
ময়দাঃ ২ কাপ
পাউডার সুগারঃ দেড় কাপ
লবণঃ ১ চিমটি
তেলঃ পরিমাণমতো
Steps
Step 1
প্রথমে ময়দা একটা পাত্রে নিতে হবে।
Step 2
এবার আইসিং সুগার, লবন দিয়ে ভালভাবে মেশাতে হবে। পাউডার সুগার না থাকলে চিনি ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে গুড়ো করে নিতে পারবেন।
Step 3
এবার তেল দিয়ে ভালভাবে মথে নিতে হবে। যদি তেল কম হয় তাহলে পরে আবার দিয়ে ভালভাবে ডো তৈরি করতে হবে।
Step 4
তারপরে ডো থেকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল করে হালকা একটু চেপে চ্যাপ্টা করে নিতে হবে।
Step 5
এবার এর উপরে কটনবার দিয়ে একটু ফুড কালার দিয়ে ওভেনে ১৬০ ডিগ্রী সেলসিয়াসে বা ৩২০ ডিগ্রী ফারেনহাইটে ২০ মিনিট বেক করলেই হয়ে যাবে সুস্বাদু বিস্কিট।
Step 6
আর অবশ্যই ওভেনে ট্রের উপরে তেল দিয়ে ব্রাশ করে নিবেন। তার উপরে পেপার বিছিয়ে তারপরে বিস্কুট বেক করতে দিবেন।