চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড গলফ ক্লাব আরেকটি চমৎকার জায়গা। যদিও আমি এই গলফ খেলা তেমন বুঝি না বা এ সম্পর্কে তেমন ধারণা নেই। শুধু টিভিতে দেখি যে , একটা লাঠি দিয়ে বল মারছে, আবার কুড়িয়ে আনছে। শখের বশে অনেক ধনী শ্রেণীর মানুষেরা অবসর সময়ে বিনোদনের জন্য খেলে এই খেলা।
ঘুরার জন্য জায়গাটা বেশ সুন্দর। চট্টগ্রামে থাকলে এই জায়গাটা মিস দিয়েন না।