ভালোবাসি !!! ভালোবাসা শুধু জীবে হয়না ।মাঝে মাঝে নিজের কাজকেও মানুষ অসম্ভব ভালোবাসে । আমি ভালোবাসি বলে যে স্বীকারোক্তি দিলাম?সেই ভালোবাসা আমার একটা নেশার প্রতি।নেশার নাম ভালোবাসা । ভালোবাসার নাম মেহেদী ।
মেহেদী মেয়েদের সাজের অন্যতম একটা উপকরণ।এখন তো শুধু বিয়ে না সব ধরণের উৎসবে মেয়েদের হাতে মেহেদী ছাড়া থাকবে ভাবা যায় না !!!!!!!!!!
মেহেদী আমার কাছে একটা নেশার নাম । খুব মন খারাপ হলে মেহেদী দিয়ে নকশা করা শুরু করি কখন যে মন ভালো হয়ে যায় নিজে ও বুজতে পারিনা,তবে আমি খুব একটা ভালো নকশা করতে পারিনা,তারপর ও চেস্টা করি খুব বেশী,,আর যেভাবে পারি হাত মেহেদি লাগিয়ে হাত রাঙাতে খুব ভালো লাগে।মেহেদী নিয়ে বলতে থাকলে আমার কথা কখনো ফুরায় না।