জীবনকে বুঝতে হলে আপনাকে তিনটি জায়গায় যেতে হবে ,
১ঃ হাসপাতাল।
২ঃ জেলখানা এবং
৩ঃ কবর স্থান।
হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা কি জিনিস। সুস্থ থাকাটা আল্লাহর দেওয়া কত্ত বড় নেয়ামত। হাসপাতালে গেলে আপনি শত শত অসুস্থ মানুষ দেখতে পারবেন। দেখতে পারবেন অসুস্থতা নিয়ে তাদের আহাজারি। কত কষ্টে দিন কাটাচ্ছে তারা। সেখানে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়।
২ঃ জেলখানা বা কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন জীবনে স্বাধীনতার মুল্য কতটুকু? পরাধীনতা কতটা ভয়ানক। মানুষ স্বাধীনতা প্রেমি।স্বাধীনতা ছাড়া জীবনের কোনো মুল্য নেই। কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবথেকে মুল্যবান জিনিস।
৩ঃ কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মুল্য নেই। এই যে এত এত অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি জমা সবই মুল্যহীন। এগুলা কিছুই থাকবেনা শেষ পর্যন্ত। যেভাবে পৃথীবিতে একলা এসেছেন কোনো কিছু ছাড়া সেই একই ভাবে একলাই যেতে হবে। এবং যাদের জন্য জীবনের সবচেয়ে মুল্যবান সময়টুকু ব্যয় করেছেন সেই তারাই মারা যাওয়ার দুই দিন পরই আপনাকে ভুলে যাবে। আপনার গড়া অট্টালিকা, সম্পদ নিয়ে মারামারি করবে। শুন্য হাতে পারি দিতে হবে, সব কিছুই অর্থহীন হয়ে পড়ে রইবে। আজকে যে মাটিতে হাটছেন সেই মাটিই আপনার আমার ছাদ হবে।