নানা কারনে আমাদের দিনগুলো উজ্জ্বল এবং রঙীন হয়ে ফুটে থাকে। কিছু দিনের চমৎকার স্মৃতি সর্বদা হৃদয়ের মাঝে জাগ্রত অবস্থায় থাকে। মন না চাইলেও আমরা সেই স্মৃতিগুলোকে বার বার স্মরন করি, মাঝে মাঝে আনমনে হেসে উঠি। আসলে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আমরা আমাদের সময়গুলোকে নানাভাবে উপভোগ্য করি এবং তা মনে রাখার চেষ্টা করি।
For various reasons, our days are bright and colorful. The wonderful memories of some days are always in the heart. Even though we don't want to, we remember those memories again and again, sometimes laughing uneasily. In fact, considering the circumstances, we enjoy our time in many ways and try to remember it.
যাইহোক, আমরা যেমন আমাদের সময়গুলোকে রঙীন করে তোলার ব্যাপারে উৎসুক থাকি, ঠিক তেমনি আমরা দুঃখময় সময়গুলোকে মুছে ফেলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাই। যদিও আমরা সব সময় এই ক্ষেত্রে সফল হতে পারি না, বা সফল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু রঙীন করার বিষয়ে আমাদের আগ্রহ এবং প্রচেষ্টায় কখনো ঘাটতি থাকে না, এটা নির্দিধায় বলা যায়। তবে হ্যা, সকল ক্ষেত্রেই কিছু ব্যতিক্রম অবস্থান থাকে, তাই এখানেও ব্যতিক্রম থাকাটা সাভাবিক।
However, just as we are eager to make our time more colorful, so we strive to erase sad times. Although we may not always succeed in this, or may not succeed. But our interest and efforts in coloring are never lacking, it can be said without hesitation. But yes, in all cases there are exceptions, so it is normal to have exceptions.
আসলে গত মঙ্গলবারটি ছিলো আমার জন্য বিশেষ গুরুত্বময়। কারন সেদিন ছিলো আমার মেয়ের জন্মদিন। যদিও বিগত কয়েক মাস ধরে তাকে নিয়ে বেশ চিন্তিত সময় পার করেছি, কারন তার শারীরিক অসুস্থ্যতা। কিন্তু একটা বিষয় আমি আগেও শেয়ার করেছি যে, গতানুগতিক নিয়মে জন্মদিন পালন করা আমি মোটেও পছন্দ করি না। যার সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি, যাতে দিনটি আরো বেশী স্মরনে রাখা সম্ভব হয়। আর এই কারনে আমি জন্মদিন পালন করার কোন পরিকল্পনা করি নাই।
In fact, last Tuesday was very important for me. Because that day was my daughter's birthday. Although I have spent a lot of time worrying about him over the past few months, because of his physical illness. But one thing I have shared before is that I don't like celebrating birthdays in the usual way. All the while trying to do something exceptional, so that the day can be remembered more. And for this reason I have no plans to celebrate my birthday.
কিন্তু বিষয়টি আমার বাড়ীওয়ালা সাভাবিকভাবে মেনে নেয় নাই, কারন তিনিও আমার মেয়েকে যথেষ্ট স্নেহ করেন। বিশেষ করে সে যখন অসুস্থ্য ছিলো তখন তারা নানাভাবে আমার পাশে ছিলেন। যার কারনে তারা আমার অবস্থানটি মেনে না নিয়ে, নিজেরাই নিজেদের বাড়ীতে জন্মদিন আয়োজন করেন এবং তার পরিবারের সবাই মিলে সেই দিনটা দারুনভাবে উপভোগ করেন। যদিও আমি কখনো এই রকম দৃশ্যের অবস্থা কল্পনা করি নাই। কারন আমাদের দেশে এই রকম ঘটনা খুব কম হয়ে থাকে।
But my landlord did not accept the matter normally, because he also loves my daughter enough. They were by my side in many ways, especially when he was ill. Due to which they did not accept my position, they arranged the birthday in their own house and all the members of his family enjoyed the day very much. Although I never imagined a scene like this. Because such incidents are very rare in our country.
জন্মদিনের সেই দিনে এক পর্যায়ে তারা আমাদেরকেও সেই পার্টিতে যোগদানে বাধ্য করেন। কারন তারা চাচ্ছেন আমার মেয়ের সাথে দৃশ্যগুলো আমরাও উপভোগ করি। যার কারনে একটা সময় আমরাও সেখানে উপস্থিত হই এবং তাদের অনুষ্ঠানটি উপভোগ করি। দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে যে, কেউ আমার মেয়ের সময়গুলোকে উপভোগ্য এবং স্মরনে রাখতে চেষ্টা করেছে। আসলে বাবা হিসেবে এই দৃশ্যটা আমার জন্য খুবই আনন্দময় ছিলো।
At one point on that birthday day, they forced us to join the party. Because they want us to enjoy the scenes with my daughter. This is why for a while we also attended there and enjoyed their show. I like the scene that someone tried to make my daughter's time enjoyable and memorable. In fact, this scene was very pleasant for me as a father.
সময় তার আপন গতিতে চলে, কিন্তু তারপরও কিছু কিছু সময় শুধু তার গতিকে না বরং আমাদের জীবনের গতিকেও ভিন্নভাবে প্রভাবিত করে। এগুলো সব সময় আমাদের জন্য আনন্দদায়ক হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশী স্মরনীয় হয়ে থাকে। শুভ জন্মদিন হাফসা, এই রকম আনন্দময় হোক তোমার জীবনের প্রতিটি দিন, সবাইকে নিয়ে সব সময় সুখে থাকো।
Time moves at its own pace, but even then sometimes affect not only its speed but also the speed of our lives differently. These are not always pleasant for us, but in some cases more memorable. Happy Birthday Hafsa, May every day of your life be so happy, be happy with everyone all the time.
Photography by me through my smartphone.
Thanks all for visiting my page.