No, today is not Father's Day. Even today I want to write about father. I am also a father today, maybe that's why I'm realizing something. As much as I love my child today, the same feeling of love and emotion was created in my father's heart when I was my child's age.
না, আজ বাবা দিবস না। তারপরেও আজ কেন যেন বাবা সম্পর্কে আমার লিখতে ইচ্ছে করছে। আমিও আজ একজনের বাবা, হয়তো সেই কারণে কিছুটা উপলব্ধি হচ্ছে। আজ আমার সন্তানের প্রতি আমার যতটুকু ভালোবাসা হচ্ছে। ঠিক আমি যখন আমার সন্তানের বয়সী ছিলাম। তখন একই ভালোবাসা এবং আবেগ অনুভূতি সৃষ্টি হয়েছিল আমার বাবার হৃদয়ের মাঝেও।
In fact, being a father is like a tree in our lives. Who stays a shadow over his child's head all his life. The father is the name of the man who forgot his troubles by looking at his child even though he had a thousand troubles.
আসলে বাবা হচ্ছে আমাদের জীবনে গাছের মত। যিনি সারা জীবন তার সন্তানের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের হাজার কষ্ট হলেও সন্তানের দিকে তাকিয়ে কষ্ট ভুলে যাওয়া লোকটির নামই হচ্ছে বাবা।
I don't have as much knowledge as writing about father in my little head. However, the importance of father in our lives can never be written down. But we can give a small example of how a father protects his child or how he tries to protect him from all adversity.
বাবা সম্পর্কে লিখার মত এত বিস্তারিত নলেজ আমার ছোট মাথায় নেই। তবে আমাদের জীবনে বাবা কতটা গুরুত্বপূর্ণ তা কখনো লিখে শেষ করা যাবে না। তবে বাবা তার সন্তানকে কতটা আগলে রাখে কিংবা সকল প্রতিকূলতা থেকে কিভাবে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করি সেই সম্পর্কে একটা ছোট উদাহরণ দিতে পারি।
There was a well in a village. If a bucket was played there to fetch water, it would not come back. As a result, everyone assumed that the jinn lived inside this well. So he left the buckets. Then the villagers organized a meeting. There it is said that if anyone can go down the well and unravel this mystery he will be rewarded. But no one there agreed. Because everyone is afraid of life.
একটা গ্রামে এক কুয়া ছিল। সেখানে পানি তোলার জন্য কোন বালতি খেলা হলে সেটা আর ফেরত আসতো না। ফলে সবাই ধরে নিয়েছিল এই কুয়ার ভিতর জ্বীন বসবাস করে। তাই সেই জ্বীন বালতি গুলো রেখে দেয়। তারপর গ্রামের লোকেরা এক বৈঠকের আয়োজন করে। সেখানে বলা হয় কেউ যদি কুয়ার ভিতর নেমে এই রহস্য উদ্ঘাটন করতে পারে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু সেখানে কেউ রাজি হলো না। কেননা সকলের প্রাণের ভয় আছে।
After a while, a boy from a distant village agreed to go down to the well. However, his condition was that his father should be caught in the rope with which he would be tied and lowered into the well. Everyone present said we will hold so many people on the rope, then why should your father be caught on that rope? Then the boy said that if you agreed to my terms, I would agree to go deeper into the well.
তার কিছুক্ষণ পর দূর গ্রামের একজন বালক কুয়ায় নামতে রাজি হলো। তবে তার শর্ত হলো তাকে যে রশিতে বেঁধে কুয়ার ভিতর নামানো হবে সেই রশিতে তার বাবা ধরতে হবে। উপস্থিত সকলে বলল আমরা এত মানুষ রশিতে ধরে থাকবো, তারপরেও কেন তোমার বাবাকে সেই রশিতে ধরতে হবে? তখন বালকটি বলল আমার শর্তে রাজি হলে আমি কুয়ার গভীরে নামতে রাজি আছি।
However the villager finally agreed and brought his father. The boy sank deep into the well, and with everyone else his father was holding on to that rope. The boy was inside the well and saw a monkey. He put the monkey on his head and told everyone to pull the rope so that he could come up. When he slowly began to come to the top. Then everyone saw the monkey. Then everyone thought that the jinn had turned the boy into a monkey. So everyone left the rope in fear and ran away. But without a man. That man is the boy's father. His father grabbed the rope and pulled him up.
যাইহোক গ্রামবাসী অবশেষে রাজি হল এবং তার বাবাকে নিয়ে আসলো। বালক কুয়ার গভীরে নামল এবং সকলের সাথে তার বাবাও সেই রশির মধ্যে ধরে আছে। বালকটি কুয়ার ভিতরে এবং দেখল যে সেখানে একটি বানর দেখা যাচ্ছে। সে বানরটিকে তার মাথার উপর রাখল এবং সবাইকে রশি ধরে টান দিতে বলল যেন সে ওপরে উঠে আসতে পারে। যখন সে আস্তে আস্তে উপরে আসা শুরু করল। তখন সকলেই বানর টিকে প্রথমে দেখতে লাগলো কিন্তু বালক টিকে দেখা যাচ্ছিল না। তখন সকলেই ভাবল, জ্বীন বালকটিকে বানর বানিয়ে ফেলেছে। তাই ভয় সকলে রশি ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু একটি লোক ব্যতীত। সেই লোকটি হচ্ছে বালকটির বাবা। তার বাবা রশি ধরে টেনে তাকে উপরে তুলে আনল।
Then the boy and his father came to the villagers. Then the villagers were a little embarrassed to see them and everyone understood why the boy asked his father to hold the rope! Although everyone ran for their lives, the creature named father was not afraid for his life. He has overcome fear to protect her child.
তারপর ওই বালকটি এবং তার বাবা গ্রামের লোকজনের কাছে আসলো।তখন গ্রামবাসী তাদের দেখে কিছুটা লজ্জিত হল এবং সকলেই বুঝতে পারল কেন ওই বালকটি তার বাবাকে রশিতে ধরার জন্য বলেছিল! সকলেই প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে আসলেও, বাবা নামের প্রাণিটি প্রাণের ভয় করেন নি। তিনি তার সন্তানকে রক্ষার জন্য ভয় কে জয় করেছেন।
In fact, every father in the world is a true hero. One who never thinks about his own happiness or thinks too much about himself. He always holds his child in his arms. In fact, father is like a tree in our life. Those who have learned to give all the time have not learned to take. Good luck to all the fathers of the world. There was respect and love for all the fathers. Those whose father is lost. May those fathers be well in the hereafter and live in peace.
আসলে পৃথিবীর প্রত্যেকটা বাবাই সত্তিকারের হিরো। যিনি কখনো নিজের সুখের কথা চিন্তা করেন না কিংবা নিজেকে নিয়ে বেশি কিছু ভাবেন না। তিনি সব সময় তার সন্তানকে দুহাত দিয়ে আগলে রাখেন। আসলে বাবা আমাদের জীবনে গাছের মত। যে সব সময় দিতে শিখেছে নিতে শিখে নি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। সকল বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো। যাদের বাবা নামক বটবৃক্ষ টি হারিয়ে গেছে। সেই সকল বাবারা পরকালে ভালো থাকুক এবং শান্তিতে থাকুক।