হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আসলাম বন্ধুরা ভিডিওটি উপভোগ করা যাক।
আজ আমার বাসার পাশে ছোট ছোট ভাই বোনেরা গ্রাম্য পিকনিক করছে। তারা খুবই আনন্দ করছে। ছোট ছোট ভাই বোনেরা তারা সবাই মাথাপিছু 50 টাকা করে চাঁদা ধরছে এবং খাওয়ার জন্য বাসা থেকে 500 গ্রাম করে চাউল তুলেছে। ওদের দেখে ছোটবেলার কথা খুবই মনে পড়ছিল কারণ এমন সময় আমরাও পার করেছি। খুবই মজা করতাম যখন সবাই মিলে একসাথে এরকম পিকনিক করতাম সবাই মিলে একসাথে কবিতা আবৃতি গান গাওয়া ড্যান্স করা নানা রকম প্রতিযোগিতা করতাম।
ছোট ভাই বোনেরা তারাও গানের সাথে সাথে ড্যান্স করছে। আসলে খুবই মজা লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথে আনন্দঘন মুহূর্ত তাকে শেয়ার করি।
তাদের বয়স আট-দশ বছরের মত হবে কিন্তু কি সুন্দর ভাবে গানের তালে তালে ড্যান্স করছে যা দেখলে সত্যি তাদের প্রশংসা না করে পারা যায় না। তাদের সাথে সাথে আমিও অনেক এনজয় করলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।
▶️ 3Speak