হ্যালো খাদ্য প্রেমিক বন্ধুরা!
শুভ বিকাল সবাইকে।আশা করি নতুন বছরে সকলেই ভালো দিন কাটাচ্ছেন। বন্ধুরা বিকালের নাস্তার টেবিলে আমরা সকলেই ভিন্ন রকম কিছু আশা করি।আর ঝাল ঝাল মুখরোচক নাস্তা হলে তো কোন কথাই নাই। নাস্তার টেবিলে যারা ভিন্ন রকম কিছু আশা করেন, তাদের জন্য আমার আজকের রেসিপি "বাধাঁকপির পাকোড়া"। বাঁধাকপি যেহেতু শীতকালীন একটি সবজি, যা আমরা সব সময় পাইনা। তাই এই সবজি দিয়ে শীতের সময় আমি বিভিন্ন আইটেম গুলো আমার পরিবারের জন্য বানিয়ে থাকি। বাঁধাকপি দিয়ে ভাজি, সবজি খিচুড়ি, ভর্তা এবং পাকোড়া ইত্যাদি সবকিছুই বানিয়ে খাওয়া যায়। আজ আমি বাঁধাকপি দিয়ে মুচমুচে ও মজাদার পাকোড়া বানাচ্ছি যা আমার মা আমাকে অত্যান্ত যত্ন করে শিখিয়েছে। চলুন তাহলে দেখি আমি কিভাবে বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি।
বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য উপকরণ হিসেবে নিয়েছিঃ
১.1 কাপ পেঁয়াজ কুচি
২.1/2 কাপ বেসন
৩.পরিমাণমতো কাঁচামরিচ কুচি
৪.স্বাদমতো লবণ ও হলুদ
৫.1 টেবিল চামচ জিরা বাটা
৬.1 টেবিল চামচ আদা বাটা
৭.1 টেবিল চামচ রসুন বাটা
৮.1 কাপ চালের গুঁড়ো
৯.ধনেপাতা কুচি
বাঁধাকপির পাকোড়া বানানোর পদ্ধতিঃ
প্রথমে আমি বাঁধাকপি কুচি করে সাইজ মত কেটে ধুয়ে নিয়েছি।
এখন আমি মিক্সিং বোলে সব উপকরণ (পেঁয়াজ,হলুদ,লবণ,মরিচ কুচি)দিয়ে ভালোভাবে মেখে নিলাম।
এর ভিতর চালের গুঁড়ো ও বেসন দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম।.
চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটা একটা করে গরম তেলের ভেতরে দিয়ে দিলাম.
মিডিয়াম তাপে আমি এগুলো ভেজে নেবো যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়।
দুই পাশে বাদামি বর্ণ হলে নামিয়ে নিলাম।
এভাবে আমি বাধাঁকপির পাকোড়া বানিয়ে ফেললাম।এটি সত্যিই অসাধারণ খেতে লাগছে। আমার মা আমাকে এই রেসিপিটি শিখিয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় বানিয়ে খাবেন আমার রেসিপিটি অনুসরণ করে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন এবং মন্তব্য করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব।এ পর্যন্ত আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন।
Thanks everybody for visiting my cooking blog.