আজকে বেশ কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি! শুধু এখানে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং বিভিন্ন দেশেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে! যাইহোক কালকে বিকেল বেলা হালকা পরিমাণ,,,, একটু রোদ দেখা গিয়েছে।
রোদের আলো দেখে অনেকটা খুশি হয়েছিলাম! কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে চারপাশ স্যাঁত স্যাঁতে বাহিরে বের হতে পারছিলাম না! কেমন যেন ভালো লাগছিল না! যখনই রোদের একটু আচছা আলো দেখতে পেলাম! তখনই বাইরে ঘুরতে বের হলাম।
বাড়িটা যেহেতু রাস্তার পাশে তেমন একটা কাদা আমরা দেখতে পাই না বললেই চলে! তাই রাস্তার মধ্যেই বেরিয়েছিলাম ঘোরার জন্য! একটু সামনে এগিয়ে যেতেই দেখি রোদের হালকা আলো ঝিলিক মারছে রাস্তার উপরে! ওখান থেকে একটা ফটোগ্রাফি তুলে নিলাম।
এরপরে আর একটু সামনে এগিয়ে গেলাম! একটু একটু করে হাটছি বেশ ভালই লাগছে! বিকেল বেলায় তেমন একটা মানুষের আনাগোনা নেই বললেই চলে! একটু সামনে এগিয়ে যেতে দেখি দেবর ফোনে কথা নিয়ে মগ্ন।
এরপরে ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম! উনি ফোনেও কথা বলতেছে আমাদের সাথে কথা বলতেছে! জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছেন! বলল যে উনার গার্লফ্রেন্ডের সাথে,, যার সাথে উনি প্রেম করেছেন এবং কিছুদিন আগে আমাদের বিয়ে ঠিক হয়েছে! যাই হোক তারপরে আমরাও ভাবির সাথে কিছুক্ষণ মজা করলাম,,,করে ওখান থেকে একটু সামনে এগিয়ে গেল।
রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখেই মনটা ভরে গেল! ওখান থেকে আবারও একটা ফটোগ্রাফি তুলে নিলাম! আসলে বৃষ্টিতে রাস্তা ভিজে আছে কিন্তু তারপরেও বেশ ভালই লাগছে।
এরপরে আমাদের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়লাম! উনাদের বাড়ির উঠোনে দেখলাম ফুল নেই,,, তবুও ফুল গাছ তার নাম হচ্ছে পাতাবাহার। খুব সুন্দর দেখতে লাগছিল! সবুজের মাঝে হালকা সাদা দাগ কাটা যেমন বাঘের গায়ে ডোরাকাটা থাকে ঠিক তেমন! আমার কাছে অনেক বেশিই ভালো লাগছিল! তাই ওখান থেকেও একটা ফটোগ্রাফি নিলাম।
পাশেই দেখলাম ওনারা কুমড়ো গাছ রোপন করে রেখেছে! কুমড়ো গাছে কি সুন্দর ফুল ফুটে আছে! হলুদ ফুল বৃষ্টির ফোঁটা পড়ে আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেল! ওখান থেকেও একটা ফটোগ্রাফি নিলাম।
মোটামুটি আজকের বিকেলবেলা টা খুব ভালোই কেটেছিল। অনেকদিন পর প্রায় দীর্ঘ ৪-৫ দিন পর বিকেলবেলায় ঘুরতে বের হলাম! সময়টা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে,, কিন্তু অনেক বেশি ভালো লেগেছে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ! আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।