Hello food lover friends!
Good evening everyone, welcome to the @FoodiesBeeHive blog site. Hope everybody is well and healthy. I am also fine with your prayers. Today I will share with you how to fry red spinach through @FoodiesBeeHive blog.
Let friends know what materials are needed:
- Green pepper
- Onion
- Garlic
- Cumin
- Turmeric powder
- Salt
Recipe:
First you have to wash the spinach well. Then it should be cut into small pieces suitable for cooking.
Take a pan and serve with chopped red spinach.
In between, cover with green chilli, onion, garlic, turmeric powder and salt.
After five minutes it will be better to move it so that it does not stick to the pan.
Then take oil in an extra pan and fry it in onion and garlic oil.
Then red spinach should be given through this oil. And after 5 to 7 minutes it should stop.
In a short time this vegetable will become edible:-
Many nutrients in red spinach:
Rich in nutrients rich in Vitamin C, Iodine, Iron, Sarkara, Amino Acids, Potassium, Phosphorus, Antioxidants and various Vitamin-rich red spinach.
Eating red spinach cures anemia, it keeps the body fresh, so we should eat more pulses.
Eating more vegetables and building a healthy and fresh body should be our slogan.
Many thanks to all my friends for visiting my @Foodiesbeehive blog. God bless you.
BANGLA
হ্যালো খাদ্য প্রিয় বন্ধুরা!
শুভ সন্ধ্যা, সবাইকে @FoodiesBeeHive ব্লগ সাইটে স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি লাল শাক কিভাবে ভাজি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব@FoodiesBeeHive ব্লগের মাধ্যমে।
চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি কি উপকরণ প্রয়োজন:
কাঁচা মরিচ
পেঁয়াজ
রসুন
জিরা
হলুদের গুঁড়া
লবণ
রান্নার পদ্ধতি:
প্রথমে লালশাক ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে কাটতে হবে রান্নার উপযোগী করে।
একটি কড়াই নিতে হবে এবং করাইয়ের মধ্যে ছোট ছোট করে কাটা লাল শাক গুলো দিয়ে দিতে হবে।
এবং এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে।
এরপর পাঁচ মিনিট পরে ভালো হবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এরপর এক্সট্রা কড়াইতে তেল নিতে হবে এবং এর মধ্যে পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে।
এরপরে লাল শাক এই তেলের মধ্য দিয়ে দিতে হবে। এবং এর 5 থেকে 7 মিনিট পরে এটি বন্ধ করে দিতে হবে।
এই অল্প সময়ের মধ্যে এই সবজিটি খাওয়ার উপযোগী হয়ে যাবে।
লালশাকের অনেক পুষ্টি উপাদানগুলো:
কাল থেকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান দ্বারা ভরপুর এর মধ্যে আছে ভিটামিন সি, আয়োডিন, আইরন, সর্কারা, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানারকম ভিটামিন-এ ভরপুর লাল শাক।
লাল শাক খেলে রক্তস্বল্পতা দূর হয়ে যায় এটি শরীরকে সতেজ রাখে তাই বেশি বেশি করে ডাল খাওয়া আমাদের উচিত।
বেশি বেশি সবজি খাব এবং সুস্থ-সতেজ শরীর গঠন করবো এটাই আমাদের স্লোগান হওয়া উচিত।
বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি ভিজিট করার জন্য। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুন।