Hello food dear friends,
Good evening, how are you all? Hope everybody is well and healthy. I am also fine with your prayers. Today, as usual, I came to you with another news.
I always love to write about food. In this context, today I will share with you how to cook desi kachu mukhi and sweet palla at home.
Here are the ingredients we need to make this recipe: -
Green pepper
Onion
Garlic
Salt
Cooking oil
Turmeric powder
Dried chilli powder
Ilas fruit
Cumin powder etc. This recipe is required for cooking.
So listen friends how to cut the kachu face first we will wash the kachu face well with water then we will remove the thick skin on top then we will wash it well again then we will cut it into four slices.
Friends, this time we don't know how to cut the sweet pullas. We will take the sweet pullas in the same way as we had the face of Kachu. Then we will cut the round pulley wheel.
Friends, I will fry the fish nicely. Then I will give enough oil with a fork. The oil became hot. I will add onion, pepper and garlic.
Friends, then I will add salt, turmeric powder, dried chilli powder and cumin powder.
Friends, after a while, after 8 to 10 minutes, I will remove the lid and then keep moving it for a while so that it does not stick to the pan.
After stirring for 5 to 7 minutes, we will add water as per the quantity. And cover again with a lid.
Then after five minutes I will add the pre-fried fish curry to make the recipe delicious. And cover with a lid.
After burning for 10 to 12 minutes, we will close the recipe. It will be edible.
So friends, if you want, you can cook and eat this recipe at home. The recipe is really delicious and there are many more nutrients in the recipe.
So friends, so far today. You must comment on how you like my writing. And if there is any mistake in the writing, you must look at it with forgiveness. Stay well, stay healthy, this is the expectation for everyone. Allah Hafez.
হ্যালো খাদ্য প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি বরাবারের মত নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
আমি সবসময় ফুড নিয়ে লিখতে ভালবাসি। এরই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দেশী কচুর মুখি ও মিষ্টি পল্লা রান্না করতে হয়।
এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ গুলো নিম্নে দেওয়া হল:-
কাঁচা মরিচ
পেঁয়াজ
রসুন
লবণ
রান্নার তেল
হলুদের গুঁড়া
শুকনা গুড়া মরিচ
ইলাস ফল
জিরার গুড়া ইত্যাদি এই রেসিপিটি রান্নার জন্য প্রয়োজন।
তো শুনুন বন্ধুরা কিভাবে কচুর মুখি প্রথমে কাটবো প্রথমে আমরা কচুর মুখি গুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব তারপর ওপরের মোটা ছাল ফেলে দেবো তারপর ওটি ভালো করে পুনরায় ধুয়ে নেবে তারপর চার ফালি করে ছোট ছোট করে কাটবো।
বন্ধুরা এবার আমরা মিষ্টি পুল্লা কিভাবে কাটবো সেটা জেনে নেই কচুর মুখি যেভাবে ছিলে নিয়েছি একইভাবে মিষ্টি পুল্লগুলো ছিলে নেব তারপর গোল চাকা চাকা করে কেটে নেব।
বন্ধুরা মাছগুলো সুন্দর করে ভেজে নেব ।তারপর একটি কড়া নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিব তেলটা গরম হয়ে উঠলো পেঁয়াজ মরিচ রসুন গুলো দিয়ে দেব পেঁয়াজ-মরিচ গুলো লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো ।
বন্ধুরা তারপর অ্যাড করবো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ও জিরার গুড়া ইত্যাদি সবগুলো উপকরণ একটু সময় নাড়াচাড়া করে কচুর মুখি ও মিষ্টি পুল্লা নিয়ে দেবো তারপর 1 থেকে 2 বার নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো।
বন্ধুরা কিছুক্ষণ পরে 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে করে কড়াইয়ের সাথে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
এভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরে আমরা পানি যোগ করে দিব পরিমাণ মতো। এবং পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এরপর পাঁচ মিনিট পরে রেসিপিটাকে সুস্বাদু করার জন্য পূর্বের ভেজে নেওয়া মাছ তরকারি তে দিয়ে দিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এভাবে 10 থেকে 12 মিনিট জ্বালানোর পরে আমরা রেসিপিটি বন্ধ করে দিব। এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
তো বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় রান্না করে খেতে পারেন। রেসিপিটি আসলেই অনেক সুস্বাদু এবং রেসিপিতে অনেক বেশি পুষ্টি উপাদান বিদ্যমান।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি ।আল্লাহ হাফেজ।