আসসালামুআলাইকুম
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি।
আমার আজকের রেসিপি হলো আমড়ার কাস্মীরী আচারের রেসিপি। এটি খুবই মজাদার একটি আচার।
এই লোভনীয় আচার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ নিম্নরূপ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আমড়া | ১৫ টি |
| চিনি | ৩ কাপ |
| সরিষার তেল | আধা কাপ |
| শুকনো মরিচ | ৮-১০ টি |
| লবণ | ১ টেবিল চামচ |
| রসুনবাটা | ১টেবিল চামচ |
| তেজপাতা | ২ টি |
| দারচিনি | ছোট ১ টুকরো |
| পানি | ১ লিটার |
আচার তৈরির পূর্বপ্রস্তুতি
আমড়াগুলো নিয়ে এগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পর কাটা চামচের সাহায্যে আমড়াগুলোকে ছিদ্র করে নিলাম। ছিদ্রগুলো পুরো আমড়া জুড়ে করলাম,যাতে খুব তারাতারি এটি সিদ্ধ হয়ে যায়।
এরপরে একটি বড় আকারের বাটিতে ৪ কাপ পানি দিয়ে এরমধ্যে ১ টেবিল চামচ লবণ এর অর্ধেক পরিমাণ লবণ দিলাম। এরমধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম৷ কিছুক্ষণ এর জন্য পানিতে ভিজিয়ে রাখলাম, যাতে আমড়ার মধ্যে যে টক থাকে তা সরে যায়।
- কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর আমড়াগুলোকে একটি পাতলা কাপড়ে বেধে ঝুলিয়ে রাখলাম। এইভাবে আমড়ার টক ঝরিয়ে নিলাম।
- শুকনো মরিচ গুলো থেকে ৫/৬ টা মরিচ কাচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম।
এগুলো ছোট ছোট করে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। এবং খাওয়ার সময়ও খুব নরম হয়ে যায়।
আচার তৈরির পদ্ধতিঃ
- একটি আচার তৈরির কড়াই নিলাম। এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুনবাটা। রসুনবাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এরপর এরমধ্যে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম।
- এরপরে দিয়ে দিলাম কেটে রাখা শুকনো মরিচ। এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। কিছুক্ষণ পর লবণ আর চিনি দিয়ে দিলাম ।
- চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে সবটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে সব মিক্স করে নিলাম। এখন সুন্দর একটা রঙ দেখা যাচ্ছে। চিনি আর পানির মিশ্রণটি দেখতেই অনেক সুন্দর লাগতেছে।
- আগুন হাই হিট এ দিয়ে এগুলো রান্না করতে থাকলাম। পানি যখন সিদ্ধ হয়ে এলো তখন টক ঝরানো আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এরমধ্যে বাকি শুকনো মরিচ গুলো দিয়ে দিলাম।
- ধীরে ধীরে পানি শুকিয়ে আসতে লাগল তখন আমি বারবার নাড়তে থাকলাম যাতে লেগে না যায়। চিনি আর পানি যখন শুকিয়ে ঘন হয়ে আসে তখন আমড়াগুলো বারবার উল্টো করে দিয়ে নাড়লাম। যাতে চিনির পানি ভালোভাবে আমড়ার মধ্যে ঢুকে যায়।
- আচারের ঝোল যখন একেবারে ঘন হয়ে আসে তখন চুলা থেকে কড়াই নামিয়ে নিলাম। আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম।
- এইভাবে খুব সহজে এবং তারাতারি তৈরি করে পেললাম মজাদার আমড়ার কাস্মীরী আচার।
- এই আচার এইভাবেই একটি কাচের বয়ামে রেখে ফ্রিজে রেখে দিলাম।ঠান্ডা হয়ে এলে এই আচার খেতে খুব ভালো লাগে৷ আশা করি আপনাদের কাছে এই আচারের রেসিপিটি খুব ভালো লাগবে।