Part-1
It was the afternoon of Eid day. With mild sunshine and a gentle breeze, the atmosphere was perfectly romantic. At that time, three of us friends were sitting in a local shop, playing games. An auto-rickshaw came and stopped in front of the shop.
I was still playing the game on my phone when a few people got down from the vehicle. Then, my eyes shifted from the phone screen toward the feet of those people. Among those pairs of feet, there was one particular pair that I couldn't take my eyes off. How can someone's feet be so beautiful? For the first time in life, a boy fell in love with someone's feet.
Slowly, I began to raise my gaze upward. As soon as my eyes met hers, it felt like the shadow of dark clouds amidst the blue sky. I felt like I might die now, yet I couldn't look away. I can never explain to anyone just how magical those two eyes were.
In the light breeze, her hair seemed to be playing with her eyes. Those eyes seemed to be staring right at me. A storm erupted inside my chest; for the first time in my life, I liked a girl so much that it felt like I could even give my life for her.
I don't know who she is, where she lives, what her name is, what her lineage is, or what her religion is—I know nothing. Yet, I don't know why so much love awakened for her. Someone once said, "Even the worst person on earth falls under someone’s spell." Today, that became true; I too fell under the spell of a mysterious girl's enchanting eyes.
While these thoughts were swirling inside me, the girl started walking slowly toward me. I don't know why, but my heart rate was increasing, yet I couldn't turn my gaze away. My eyes seemed to be locked onto hers. She kept coming forward...
পার্ট-1
ঈদের দিন বিকাল বেলা হালকা রোদ হালকা বাতাস একেবারে রোমান্টিক পরিবেশ,
তখন আমরা তিনজন বন্ধু মিলে আমাদের এলাকার এক দোকানে বসে গেম খেলছি
দোকানের সামনে একটা অটো এসে থামলো
তখনো আমি ফোনে গেম খেলছি তখন গাড়ি থেকে কয়েকজন নামলো ।
তখন আমার চোখটা ফোনের স্ক্রিন থেকে সরে
সেই কয়েকজন লোকের পায়ের দিকে গেলো।
সেই 'পা' গুলোর মধ্যে এমন একটা 'পা' ছিল যেটা থেকে আমি চোখ সরাতে পারছিলাম না । কারো
'পা' এত সুন্দর কী করে হতে পারে।
জীবনে প্রথম বার একটি ছেলে কারো 'পা ' এর
প্রেমে পরলো ।
আমার চোখ ধীরে ধীরে উপরের দিকে তুলতে লাগলাম তার চোখে চোখ পরতেই মনে হলো যেন
নিল আকাশের মাঝে কালো মেঘের ছায়া।
এবার মনে হয় মরেই যাবো তবু চোখ সরাতে পারবোনা।
এই চোখ দুটো যে কতটা মায়াবী ছিল তা আমি কাউকে বলে বুঝাতে পারবো না।
হালকা বাতাসে তার চুল যেন চোখের সাথে খেলা করছে । চোখ দুটো যেন আমার দিকেই তাকিয়ে আছে । আমার বুকের ভেতরে তো টুফান ওঠে গেল, জীবনে প্রথম বার কোন মেয়েকে এত
ভালো লাগলো যেন তার জন্য জীবনও দিতে
পারবো ।
জানিনা সে কে, কোথায় থাকে, নাম কি, বংশ কি,
ধর্ম কি, কিচ্ছু জানিনা তবুও তার জন্য এত
ভালোবাসা কেন জাগলো তাও জানিনা ।
কেউ একজন বলেছিলো 'পৃথিবীর নিকৃষ্ট তম
মানুষও কারো না কারো মায়াই পরে '
আজ সেটাই সত্যি হলো আমিও কোন এক
মায়াবতীর মায়াবী চোখের মায়াই পরে গেলাম।
এসব কথা যখন আমার ভেতরে ঘুরপাক খাচ্ছে
তখন সেই মেয়েটি ধীরে ধীরে আমার দিকে
এগিয়ে আসতে লাগলো কেন যানিনা
হার্টের গতিবেগ বেরে যাচ্ছে, তবুও আমার চোখ
সরাতে পারছিলাম না আমার চোখটা যেন তার চোখেই আটকে গেছে । সে এগিয়ে আসতে লাগলো ..........