এ কেমন মানবতা.!!!
হৃদয়ে আজ রক্ত ক্ষরণ
বুকে চাপা ক্ষোপ,
দু চোখে আজ সব ই দেখি
তবু ও থাকি চুপ।
কোথায় আমার স্বাধীনতা
কোথায় মুক্তির স্বাদ?
কোথায় আমার গণতন্ত্র
কেমন আইনের বাঁধ?
কেন এদেশে সাগর রুনিরা
পায়না বিচার সঠিক
কেন আজ ও মিতু হত্যার
হয়না কোন মোটিভ?
কেন এদেশে রাইশারা আজ
ছুরিকাঘাতে মরে ?
কেন এদেশে তনুর মতো
শত প্রাণ ঝরে ?
কেন এদেশে রাফিরা আজ
কলেজ ক্যাম্পাসে পুড়ে ?
লিজার মত কলেজ ছাত্রিরা
লাশ হয়ে ঘরে ফিরে।
কেন এদেশে ধর্ষিতারা
নিরবে কেঁদে যায় ?
আঁচলে মুখ লুকিয়ে তারা
আড়ালেই পড়ে রয়।
এদেশেতে কতো মায়ের বুক
শূন্য হয়ে যায়,
আইনের মারপ্যাচে পড়ে তারা
নিস্ব হয়েই পড়ে রয়।
আর কত দেখিব আমি
সইব কতো হায় !
জানতে চাই দেশের কাছে
এর শেষ কোথায়?
এ এইচ কনিক্স