ছেলেবেলা
আবার যদি পেতাম ফিরে
ছেলে বেলার সেই দিনগুলি,
নতুন করে সাজাতাম জিবন
শুধরে নিয়ে ভুলগুলি।
আবার যদি পেতাম ফিরে
ছেলে বেলার সেই দিনগুলি,
লেখা পড়ায় হতাম মনোযোগী
খেলতাম না আর ডাংগুলি।
আবার যদি পেতাম ফিরে
ছেলে বেলার সেই দিনগুলি,
গুরুজনকে করতাম সম্মান
করতাম না আর বেয়াদবি।
আবার যদি পেতাম ফিরে
ছেলে বেলার সেইদিনগুলি,
গরীব দুঃখির করতাম সেবা
দিতাম তাদের দুঃখ ভুলি।
আবার যদি পেতাম ফিরে
ছেলে বেলার সেইদিনগুলি,
জিবনটাকেই বদলে দিতাম
দিয়ে সুখের রংতুলি।
চিত্রঃ ছোট বেলার ছবি