নতুন বই
আচ্ছা,প্রাইমেরী স্কুল জীবনের কথা তো সবারই মনে আছে, তাই না? থাকবেই না কেন, বলুন তো জীবনের প্রথম শিক্ষা গ্রহন করার জন্য স্কুলে যাওয়া এটা তো সহজে ভুলে যাওয়ার কথা নয়। আমি ও ভুলে যাই নি, তাই তো সবারকে একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আমার এই জিজ্ঞাসা।
মূলত আমার জিজ্ঞাসার মুল উদ্দেশ্য হচ্ছে অন্য জায়গায়-আপনার জীবনের প্রাইমেরী স্কুল জীবনে আপনার সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় সময় বা মুহূর্ত কোনটি? অনেকেই হয়তো অনেক কথাই বলবে কারণ সবার স্মরণীয় মুহূর্ত এক না হওয়াটাই স্বাভাবিক । কিন্ত আমি যে স্মরণীয় বা আনন্দঘন মুহূর্তের কথা বলছি সেটি হল নতুন বই হাতে পাওয়ার আনন্দ ।
চিত্র-১ঃ নতুন বই পাওয়ার আনন্দ।
প্রাইমেরী স্কুল জীবনে সবচেয়ে আনন্দ ময় দিনটি ছিল নতুন বই পাওয়ার দিনটি। প্রাইমেরী স্কুল জীবনের কথা মনে হলে এখন ও কেমন যেন আনন্দে মনটা নেচে উঠে । কত সুন্দর ছিল সেই দিনগুলি,আমরা সবাই মিলে একসাথে স্কুলে যেতাম। আবার একসাথে বাডিতে আসতাম। নতুন বই পাওয়ার আনন্দটাই যেন অন্যরকম যা বলে বোঝানো যাবে না।
বই নিয়ে বাড়ি আসার সাথে সাথে আমরা বইয়ের মোড়ক লাগিয়ে বইকে অনেক যত্ন করে রাখি।
নতুন বই পাওয়ার আনন্দে আমরা যেন নাওয়া খাওয়া সবই ভুলেই যেতাম। বছরের প্রথম সপ্তাহেই বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়। বর্তমান সরকারের এটা একটা বড় সাফল্য।নতুন বই পাওয়ার কারনে শিক্ষার্থীদের মধ্যে পড়া-লেখার গতি অনেক বেড়ে যায়।
চিত্র-১ঃ নতুন বই হাতে শিক্ষার্থীরা।
তাই আমি মনে করি যে নতুন বই শিক্ষার্থীদের মনে যে আনন্দের সঞ্চার করে বলে বোঝানো যাবে না। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা নতুন বইয়ের আনন্দকে সাথে নিয়ে এগিয়ে যাক।