জানো কি তুমি
এ এইচ কনিক্স
জানো কি তুমি ---
তোমায় নিয়ে স্বপ্ন দেখে
লক্ষ কোটি চোখ,
পৃথিবী আজ ও জেগে আছে
দেখতে তোমার মুখ।
জানো কি তুমি---
তোমার চলায় নৃত্য করে
তোমার ই চারপাশ,
তোমার স্পর্শে পায় সকলে
বেঁচে থাকার আশ।
জানো কি তুমি---
তোমার হাসিতে আলোকিত আজ
আধার এই ভূবন,
তোমার চাহনিতে আচমকাই
পুলকিত হয় মন।
জানো কি তুমি---
তোমার তুলনা এই ধরণীতে
শুধুই তুমি একজন,
তোমায় পেয়ে আজ সব পেয়েছে
পেয়েছে এই ভুবন।
চিত্রঃ একজন প্রিয় মানুষের ছবি।