বিশ্ব জগতে বিভন্ন জাতি ধর্ম ও বর্ণের
শত শতকোটি মানুষের বসবাস।কোন জাতি শ্বেতাঙ্গ,কোন জাতি কৃষ্ণাঙ্গ, কোন জাতি সুশ্রী, কোন জাতি বিশ্রী, কোন জাতি ধনী, কোন জাতি দরিদ্র' কোন জাতি খেতে পায় না, কোন জাতি খেতে চায় না। কোন জাতি বিলাসিতায় মত্ত থাকে,কোন জাতি নাঙ্গা দাঙ্গায় সর্বশান্ত। যে জাতি যতটা শক্তিশালীই হোক না কেন সবাই কিন্তু মহান প্রতিপালকের নিয়ন্ত্রনের বাইরে নয়। হোক সে মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান।আমরা যে যে জাতি ধর্ম ও বর্ণের হই না কেন আমরা কি মহান প্রতিপালকের করূণার উপর নির্ভরশীল নই? এই উপলোদ্ধি কি আমাদের কখনো ছিল? আছে,নাকি থাকবে?
আমাদের অহংকারের অন্ত নেই। কারো টাকার অহংকার, কারো সম্পদের অহংকার,কারো রূপের অহংকার,কারো গুনের অহংকার, কারো শক্তির অহংকার,কারো সমরাস্রের অহংকার,করো বিশালতার অহংকার,কারো সামরিক অহংকার,কারো অর্থনৈতিক অহংকার।আদৌ কি আমাদের অহংকার করার মত শক্তি সামর্থ্য আছে? এটা উপলদ্ধি করার মত সময় কি এখনও আমাদের আসেনি?আমার এতকিছু লেখা বা বলার কারনটি কেউ হয়তো বা বুঝে ফেলেছেন কেউ হয়তো এড়িয়ে গেছেন।হ্যা, আমার এ লেখা দ্বারা আমি বোঝাতে চেষ্টা করেছি যে মহান স্রষ্টা যে অসীম ক্ষমতাধর তার উৎকৃষ্ট উদাহরণ হল এই করোনা ভাইরাস।
বিশ্ববাসী খুব ভালো ভাবেই উপলদ্ধি করতে পেরেছেন যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন যার ক্ষমতার কাছে সকল ক্ষমতা তুচ্ছ,নস্যি।সামান্য একটা ভাইরাসের কাছে বিশ্বের বাঘা বাঘা মোড়ল দাবি করা লোকগুলো একেবারে ধরাশায়ী।যারা মহান প্রতিপালকের অস্তিত্বকেই যারা স্বীকার করত না। তারা এখন মসজিদ নিয়ে ভাবে। মুসলিমদের খাদ্যাভ্যাষ নিয়ে ভাবে। এখন তারা ভাবতে শুরু করেছেন যে বিশ্ব স্রষ্টা বলে কেউ একজন আছেন।আমাদের সবার চোখের সামনে মহান প্রতিপালকের অজস্র নেয়ামত রয়েছে তার বড়ত্ত্ব প্রমান করার। যা আমরা উপলদ্ধি করার চেষ্টা করিনি কখনো।কিন্তু এই করোনা ভাইরাস আমাদর ভালোভাবেই বোঝাতে সক্ষম হয়েছে যে মহান প্রতিপালকই সেরা, মহান, অনন্ত ও অসীম।এই উপলদ্ধি যখন সমস্ত বিশ্ববাসীর মধ্যে জাগ্রত হবে তখনই পৃথিবী হবে শান্তিময়। এই উপলদ্ধি সকল বিশ্ববাসীর জাগ্রত হোক। এটাই কামনা করি।
image sourceimage source