(BNG/ENG)
আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে বাঙালি স্টাইলে ডিম ভুনা তৈরি করা। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক....
Assalamu Alaikum, I hope everyone is doing very well. I am also doing well, Alhamdulillah. I am back with a new recipe for you. My recipe today is to make Bengali style fried eggs. I hope you will like this simple recipe of mine.
So, without further ado, let's start the recipe...
প্রথমে আমি এখানে ১৫ টা ডিম নিয়েছি। ডিম গুলোকে ভালো করে ধুয়ে একটা পাতিলের মাঝে করে নিয়েছি।এখানে আমি প্রায় ১ কেজি পানি দিয়েছি। এখন আমি ভালো এইকরে সিদ্ধ করে নিব।
First I have taken 15 eggs here. I washed the eggs well and put them in a pan. I have added about 1 kg of water here. Now I will boil them well.
ডিম ভুনা তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগবে -
The ingredients I need to make fried eggs are -
(উপকরণ) -
১.ডিম
২.পেয়াজ কুচি
৩.শুকনা মরিচের গুড়ি
৪.হলুদের গুড়ি
৫.লবণ
৬.ধুনিয়া জিরার গুড়ি
৭.পিয়াজ রসুন আদা পেস্ট।
৮.সয়াবিন তেল।
Ingredients) -
1.Egg
2.Chopped onion
3.Dried chili powder
4.Turmeric powder
5.Salt
6.Dhoniya cumin powder
7.Onion garlic ginger paste.
8.Soybean oil.
চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি সয়াবিন তেল এবং হালকা পরিমাণে লবণ এবং হলুদ দিয়েছি। সবকিছু গরম হয়ে গেলে খোসা ছাড়ানো ডিম গুলো দিয়ে দিব। ২ মিনিটের মত ভেজে নিব। এতে সুন্দর একটা কালার চলে আসবে।
I put a pan on the stove and then I added soybean oil and a little salt and turmeric. When everything is hot, I will add the peeled eggs. I will fry them for about 2 minutes. It will get a nice color.
ডিমগুলো তুলে নেওয়ার পরে যে বাকিগুলো তেল ছিল এর মাঝে আমি সকল উপকরণ গুলো দিয়ে দিয়েছি,এছাড়াও দুটো তেজপাতা দিয়েছে। সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব।
After removing the eggs, I added all the ingredients to the remaining oil, along with two bay leaves. I fried everything together very well.
আমি এখানে এক কেজি পানি এড করে দিয়েছি। পানিটা ভালো করে গরম হইলে আমি ডিমগুলো ছেড়ে দিব। চার পাঁচ মিনিট জাল করে নিব। আর এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তবে আমি কিন্তু এখানে ৩০ টা ডিম রান্না করেছি ১৫ টা ১৫ টা দুই বার করে।
I have added one kilogram of water here. When the water is well heated, I will release the eggs. I will fry them for four to five minutes. And with that, my cooking will be complete. However, I have cooked 30 eggs here, twice at 15:15.
আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Alhamdulillah, my cooking is completely complete. It was a lot of fun to eat. I hope you like this simple recipe of mine.
I am saying goodbye today with the hope that you all stay well and healthy, may Allah Hafez protect you.