Do you know this tree? It looks familiar to me. But I couldn't guess the name. Is it a Banyan Tree? Or something else? I don't know actually. But it is looking so beautiful at this moment.
এই গাছটার নাম কী? আমার কাছে মনে হচ্ছে এইটা একটা বট গাছের চারা। বটের চারা ছাড়া আর কোনো গাছ কি এভাবে দেয়ালে জন্মাতে পারে? হয়তো পারেও। কিন্তু আমার কাছে এটাকে বট গাছের চারা বলেই মনে হচ্ছে।
বাড়িতে দীর্ঘদিন অনেকে ছিল না। একেবারে ফাঁকা ছিল বলতে গেলে। গতকাল সারাদিন বাড়িঘর পরিষ্কার করতেই পার হয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে ছাদে উঠার পর দেখলাম দেয়ালের ফুটো দিয়ে এই গাছটা উঁকি মেরে আছে। দূর থেকে ছোট কোনো গাছ মনে হলেও কাছে গিয়ে দেখলাম বেশ বড়ই হয়ে গিয়েছে ইতিমধ্যে।
চাইলে হয়তো এক টান দিয়েই গাছের চারাটাকে উপড়ে ফেলা সম্ভব। কিন্তু আমার কেন যেন মন সায় দিচ্ছিল না। এই ছোট্ট গাছটা দেখতে খারাপও লাগছিল না সত্যি বলতে। কিন্তু একজন বলল যেহেতু দেয়ালের ফাঁকে জম্ন নিয়েছে গাছটা, তাই ছোট থাকতেই উপড়ে ফেলা উচিত। নতুবা পরবর্তীতে গাছ যত বড় হবে, দেয়ালের ক্ষতি হবার সম্ভবনা ততো বেশিই বাড়বে।
কথার লজিক অবশ্য মন্দ না। আজ তো কাটা হয় নি, কাল অবশ্যই কেটে ফেলব। তবে চেষ্টা করব এই গাছের চারাটাকে যেন অন্য কোথাও সুন্দর করে লাগিয়ে রাখতে পারি। কিন্তু অবাক লাগছে এই ভেবে যে, আমি এখনো এই গাছটার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারি নি।
Stairs! Its beautiful, but i couldn't captured that in a beautiful way. However, it is one of my favourite place. And I am sitting on this stairs at this moment.
এই সিড়িটা কেমন? সুন্দর না? লাল রঙের এই সিড়িটা আমার অনেক পছন্দের একটা জায়গা। যদিও লাল রঙ টা আমার তেমন একটা ভাল লাগে না। কিন্তু এই সিড়িতে বসে আমি বেশ কিছু ভাল সময় কাটিয়েছিলাম। এমনকি এই মুহুর্তে আমি এই সিড়িতেই বসে আছি। নিচে আসল ছবিটা শেয়ার করলাম।
Thanks for reading my post. All pictures captured by my pocophone f1 and edited by snapseed. follow me for more photos and thanks for your support.