আল কোরআন
ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ
আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে #steembangladesh কর্তৃক অনুমোদিত book review প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমি আজকে আপনাদের সঙ্গে যে বইটি সম্পর্কে বলবো আমাদের মুসলমান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন সম্পর্কে। এবং এই ধর্ম গ্রন্থ টি আপনারা মুসলমান যারা আছেন তারা সকলেই পড়ে থাকবেন সুবহানাল্লাহ সবাই বলি।
আমাদের ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বাণী সংকলন করা রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুওয়াত লাভ করার পরে তার নিকট দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হয় পবিত্র কোরআন মাজিদ।
পবিত্র কোরআনে ১১৪ টি সূরা, ৬৬৬৬ টি আয়াত, ৭টি মান্যিল, ১৬ টি মাহযাবে ১৫ টি সেজদাও রয়েছে। আর পবিত্র কোরআন মাজিদকে ৩০ পারায় বিভক্ত করার আছে। পবিত্র কোরআন শরীফ আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আঃ এর মাধ্যমে হযরত মোহাম্মদ সাঃ এর কাছে মৌখিকভাবে অবতীর্ণ হয়েছে।
পবিত্র কোরআনের কিছু কিছু সূরা মক্কায় আর কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়, কোন কোন অবতীর্ণ হয় মক্কায় কিন্তু তার আয়াতগুলো মদিনাতে অবতীর্ণ হয়েছে। সেইরূপ কিছু সূরা অবতীর্ণ হয়েছে মদিনায় আর আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়। ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমানেরা পবিত্র কোরআন মাজিদকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান বলে বিশ্বাস করি।
মুসলমানদের চিন্তাধারা অনুযায়ী কোরআন ধারাবাহিক ভাবে অবতীর্ণ ধর্মগ্রন্থের মধ্যে সর্বশেষ ধর্মগ্রন্থ, এবং এটাই বাস্তবতা পবিত্র কোরআনের মতো ধর্মগ্রন্থ আর কোনদিন দুনিয়াতে অবতীর্ণ হবে না।
পবিত্র কোরআন শরীফে অনেক ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা আছে যা বাইবেল সহ অন্যান্য গ্রন্থেও পাওয়া যায়। পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা এবং সর্বশেষ সূরা নাস।
পবিত্র কোরআনের কোন সূরা তিলাওয়াতের সবচেয়ে ফযিলত বেশী আপনারা কি জানেন? আমি বলছি সূরা ইয়াসিন তিলাওয়াতের যা কোরআানের ৩৬ নাম্বার সূরা। সূরা ইয়াসিন একবার পাঠ করলে পবিত্র কোরআন একবার খতম করার সমান সওয়াব পাওয়া যায়। এবং পিতা মাতার কবরে সন্তান যদি একবার সূরা ইয়াসিন পাঠ করে তাহলে ঔ করবের আযাব ২৪ ঘন্টার জন্য মাফ হয়ে যায়।
এই রকম প্রত্যেকটা সূরায় একেক রকম ফযিলত রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ।
এতখন আপনাদের মাঝে আমি পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে বললাম, আমার কোন ভুলত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তী পোষ্ট নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম।
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖
Email- rabbi711711@gmail.com