My town ten pics
হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার গতকালকের মত আপনাদের সঙ্গে আমার বগুড়া জেলার দশটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন শুরু করছি।
১
https://w3w.co/purple.guests.respond
V93F+R34 Bogura, Bangladesh
বগুড়াতে ২য় বহুতল ভবনের এটি একটি, বগুরা চেম্বার ওব কমার্স এর মাননীয় সভাপতি এই ভবনটি নির্মাণ করেছেন। এই ভবনটিতে বেশ কয়েকরি ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও এ টি এম বুথ রয়েছে। এই ভবনটিতে লিফট রয়েছে আরও রয়েছে হেলিকপ্টার ল্যান্ডের ব্যবস্থা।
২
https://w3w.co/vocally.bulge.grows
V94C+PX Bogura, Bangladesh
এখানে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতে একমুঠো ফাউন্ডেশন অফিস রয়েছে। এখানে কয়েকটি মুদির দোকান ও ফলের আড়ত ও রয়েছে। কিন্তু রাস্তায় কোন লোকজন নেই এটা করোনা কারনে এরকম অবস্থা।
৩
https://w3w.co/lyrics.crypt.dolphins
R9XF+VQ Bogura, Bangladesh
বগুড়ায় সোনার দোকান গুলি গালাপট্টিতে অবস্থিত এখানে ফুটপাতে বিভিন্ন ধরনের ফলাফল বিক্রি করা হয়। আর বগুড়া নিউ মার্কেটের গেট এখানে অবস্থিত।
৪
https://w3w.co/gearing.nurtures.comical
R9XF+VQ Bogura, Bangladesh
বগুড়া নবাববাড়ি এলাকায় সামসাং মোবাইলের শোরুম রয়েছে। আমি আমার মোবাইল এই শোরুম থেকেই নিয়েছি এখানে পাশাপাশি বেশ কয়েকটা মেবাইলের শেরুম রয়েছে। আরও রয়েছে কাপড়ের বিশাল মার্কেট।
৫
https://w3w.co/quits.pebbles.caked
V92F+M8 Bogura, Bangladesh
এই ভবনটির নাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের দায়বদ্ধতায় রয়েছে। এখানে এখন ব্যাংকের একটি শাখা তৈরী করা হয়েছে। করোনাকালের ভয়াবহতার কারণে ব্যাংকটি বন্ধ রয়েছে। এখানে আরও রয়েছে প্রভাতের আলো পত্রিকা অফিস বেশ কয়েকটি ঔষুধের দোকানও রয়েছে।
৬
https://w3w.co/cherished.takeovers.spray
R9XF+JF Bogura, Bangladesh
এই রোডের নাম মেরিনা রোড এই মেরিনা মার্কেটে ইলেকট্রনিকস সামগ্রীর দোকান রয়েছে কিন্তু করোনার কারণে মার্কেট টোটাল বন্ধ তাই এখানে ফল ব্যাবসায়ী ভ্যানে করে লট্ক ফল বিক্রি করছে।
৭
https://w3w.co/keepers.blown.ending
V92F+5V Bogura, Bangladesh
একটি আম বিক্রেতা আম বিক্রি করছে আমি তার কাছ থেকে ২ কেজি আমি নিয়েছি। আমগুলি বেশ মিষ্টি ছিল এবং আমি তার কাছ থেকে পরবর্তীতে আম নেওয়ার জন্য তাকে খুজেছি কিন্তু পরের দিন তাকে আর সেখানে পাইনি।
৮
https://w3w.co/connector.fetches.campers
V92F+8W6 Bogura, Bangladesh
বগুড়া শহরের সবচেয়ে বড় বাজার ফতেহ আলী বাজার লোকজন এই বাজারের নামকরন করেছে রাজাবাজার। গতকালকের পোস্টে আমি এই বাজার সম্পর্কে লিখেছি এবং সেখানে একটি বড় মাছের দোকানের ছবি রয়েছে। আর আজকে বাজারের গেটের ছবি দিলাম। করোনার কারণে বাজারে লোকজনের সমাগম ছিলো খুবই কম।
৯
https://w3w.co/milk.joyously.mailbox
V92F+8M Bogura, Bangladesh
বাজারের বাহিরে একজন সবজি বিক্রেতাকে সবজি বিক্রি করতে দেখা যাচ্ছে। আমি নিজে সবজি কিনলাম যদিও সবজির দাম একটু বেশী কিন্তু কি আর করার খেতে হবেতো।
১০
এবং সর্বশেষে ছবিটি হলো সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুবিল নদীর উপর অবস্থিত তাই এই বিদ্যালয়ের নামকরণ সুবিল সরকারি প্রাথমিক উচ্চবিদ্যালয় করা হয়েছে। আশেপাশের ৩/৪ গ্রামের শিশু বাচ্চারা এই স্কুলে লেখাপড়া করে থাকে।
এই ছিল আমার বগুড়া শহরের দশটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। করোনা কারণে ছবিতে শূন্যস্থান শূন্যস্থান মনে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জনমানব শূন্য রয়েছে। এখানে যদি আমার ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖
Email- rabbi711711@gmail.com