In my life I have encountered some unusual and unnatural phenomena, the explanation of which I do not yet know. I know of a supernatural phenomenon that is not ghostly but unexplained. And there are a few more incidents that are pretty ghostly.
The first incident happened a few days ago. I am sharing that. One of the grandmothers next door to me was infected with the corona virus and was in a very bad condition. She was very old and her age was approximately 100 years.
But his physical condition was improving. But at night my aunt told me that my grandmother could die today. Then I told him why you were saying this, and how you understood that he would die or you could not guess who would die and who would survive. Then she shared a subject with me. That is, a dog around the house is crying all day and crows are howling around the house, If a man dies in our neighborhood, the dog cries and the crow howls. But the saddest and most amazing thing is that the grandmother died the next morning.
Then many of my neighbors shared similar incidents with me. They all said that if a person died in our neighborhood, the dog would cry and the crow would cry that day. But after he/she dies, the dog stops crying and the crow stops howling. This incident is unexplained to me. Why does the dog cry and the crow howl when any man/women dies in our neighborhood?
Even before that, many people had died in our neighborhood, from the day before their death this dog had been crying and calling crows in the neighborhood. But the deaths were normal. Why dogs only cry before they die and why crows cry is unexplained and unusual to us.
Can you explain this incident?
আমার লাইফে আমি কিছু অস্বাভাবিক ও অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছি, যেগুলোর ব্যাখ্যা আমি এখন পর্যন্ত জানিনা। আমি একটি সুপারন্যাচারাল ঘটনা জানি যেটা ভৌতিক না কিন্তু ব্যাখ্যাহীন। এবং আরো কিছু ঘটনা রয়েছে যেগুলো অনেকটা ভৌতিক।
প্রথম ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে। সেটা সেয়ার করছি। আমার পাশের বাসার একজন দাদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তিনি অনেক বৃদ্ধা ছিলেন এবং তার বয়স আনুমানিক 100 বছর ছিল।
কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। অথচ রাতেরবেলা আমার আন্টি আমাকে বলল যে, দাদী আজ মারা যেতে পারে। তখন আমি তাকে বললাম আপনি কেন এই কথা বলছেন, এবং আপনি কিভাবে বুঝলেন যে তিনি মারা যাবে বা আপনি তো অনুমান করতে পারেন না কে মারা যাবে এবং কে বেঁচে থাকবে। তখন তিনি আমাকে একটি বিষয় শেয়ার করলেন। সেটা হল বাসার আশপাশ একটা কুকুর সারাদিন কান্না করছে এবং বাড়ির চারপাশে কাক ডাকাডাকি করছে। তিনি বলল যেদিন এই আমাদের মহল্লায় কোন মানুষ মারা যায় সেই দিন এই কুকুরটি কান্না করে এবং কাক ডাকাডাকি করে। কিন্তু খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক বিষয় হল সেই দাদি পরের দিন সকালে মারা যায়।
তারপর আমার অনেক প্রতিবেশী একই রকম ঘটনা আমার সাথে শেয়ার করলো। তারা সবাই বলছিল আমাদের মহল্লায় যদি কোন মানুষ মারা যায় তবে সেই দিন এই কুকুরটি কান্না করে এবং কাক ডাকাডাকি করে। কিন্তু মারা যাওয়ার পরে কুকুরটি কান্না করা বন্ধ করে দেয় এবং কাক ডাকাডাকি করা বন্ধ করে দেয়। এই ঘটনাটি আমার কাছে ব্যাখ্যাহীন। কেন আমাদের মহল্লায় কোন মানুষ মারা গেলে সেই কুকুরটি কান্না করে এবং কাক ডাকাডাকি করে?
এর আগেও, আমাদের মহল্লায় বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছিল, যাদের মারা যাওয়ার আগের দিন থেকে এই কুকুরটি কান্না করতো এবং মহল্লায় কাক ডাকা ডাকি করতো। কিন্তু মৃত্যুগুলো স্বাভাবিক ভাবে হতো। শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরগুলো কেন কান্না করত এবং কেন কাক ডাকাডাকি করে, এটা আমাদের কাছে ব্যাখ্যা হীন এবং অস্বাভাবিক।
আপনি কি এই ঘটনাটির ব্যাখ্যা দিতে পারবেন?