💖আসসালামু আলাইকুম💖
এই ভাঁজের খেলায় মাধ্যমে অনেক কিছু তৈরি করা যায় যা আস্তে আস্তে আমি আপনাদের সাথে ভাগ করে নেব। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব, কিভাবে কাগজ দিয়ে আপনি একটি পাখি তৈরি করবেন।
চলুন শুরু করা যাক:👇👇
- প্রথম একটি A4 Size কাগজ নিতে হবে। যেভাবে দেখানো হয়েছে সেভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে। 👇👇
- ভাজ কৃত অংশের নিচের অংশটুকু কেটে নিতে হবে। ভাঁজ করার পরে যে অংশটুকু নিয়ে আমরা কাজ করব তার দুই সাইডেই একইরকম কোনা-কুনি ভাজ দিতে হবে।👇👇
- এই কাগজের এখন চারটি মাথা হল। প্রত্যেকটি মাথায় একই ধরনের ভাজ দিয়ে নিতে হবে।👇👇
- চার কোণায় ভাজ দেওয়ার পরে আমাদের কাগজটি দেখতে এরকম লাগবে। এর পরে আমরা প্রত্যেকটি মাথা একে অপরের সাথে লাগানোর চেষ্টা করব। 👇👇
- এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। নিম্নের চিত্রের যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে করার চেষ্টা করুন।👇👇
- যেভাবে আপনারা চিত্র দেখতে পারছেন চারটি মাথা এখানে করার চেষ্টা করেছি। মাথার চারটি একখানে করার পরে অনেকটা কোন আইসক্রিম এর মতো দেখতে লাগবে। 👇👇
- এই কাজটি করতে পারলে আপনার পাখি বানানো অনেক অংশ কাজটি হয়ে যাবে। এখন শুধু ডানা এবং পা দেবো।👇👇
- নিচে যেভাবে দেখানো রয়েছে দুটি ভাঁজ আলাদা করে উপর থেকে নিয়ে যেতে হবে। 👇👇
- দুই সাইডে ছোট করে ভাজ দিয়ে নেই। তারপরে আমরা এটিকে আবার উল্টিয়ে দেবো নিম্নে আপনি ছবিটি দেখতে পারছেন।👇👇
- উল্টিয়ে নেওয়ার পর অনেকটা এরকম দৃশ্য হবে। তারপর আমরা নিচের ডানাগুলো কে উপর ডানার সাথে মিলিয়ে দেবো।👇👇
- আবার আমরা উল্টিয়ে নেব উল্টানোর পরে অনেকটা এরকম দৃশ্য হবে।👇👇
- উল্টানোর পর দুই সাইডেই দুইটি ডানা নিচে নামিয়ে দেবো।👇👇
- অপরদিকে যে দুইটি অপশন থাকবে একটিকে আমরা পাখির লেজ হিসেবে ধরে নেব এবং অপরদিকে পাখির মাথা হিসাবে তৈরি করে নেব। অবশেষে পাখির দুটি ডানা কে টান দিলেই পাখিটি ফুলে উঠবে এবং নিচে উল্লেখিত পাখির মত হয়ে যাবে। 👇👇
- তৈরি হয়ে গেল কাগজের পাখি। আপনারা চাইলে এখন আমার এই টিউটোরিয়ালটি দেখে নিজের ঘরে বসেই পাখি তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।👇👇👇👇
I am Al Sarzil Islam Siam (
). I am proud to introduce myself as a Bengali. I am currently a BSc student in Textile Engineering. I support individual freedom. I like to read books and write poetry. I try to express my own opinion and evaluate the opinion of others. I like traveling a lot. I travel my spare time and love to meet new people. I love observing the culture of new people and the way they live their lives. I always try to know something new and whenever I see something new, I am more attracted to it.
Subject : কাগজ দিয়ে পাখি তৈরি 🐥 Make birds with paper🐥
Community : Beauty of Creativity
Sincerely thank all the members of this community