মা-বাবা
মা-বাবা
~আলমগীর কবির
মা' সে তো সিতল পাটি,
গ্রীষ্মে ভিজায় মন।
পৌষ মাসের হিমময়তায়,
চাদর সে জন।
চৈত্র মাসে আগুন পরে,
বাবা জোটায় নুন।
মায়ের চোখে অনল দেখে,
কাদে আমার অবুঝ মন।
বর্ষার কালে বৃষ্টি পরে,
ভাবে বাবার মন।
এমন ভাবে বন্ধ হলো,
কর্মের অসীম বন।
কৃষি প্রধান বাংলাদেশ। যেখানে অধিকাংশ মানুষই কৃষি কাজের সঙ্গে জড়িত।কারো কারো পরিবার টানতেই হাল ছুটে যায় এবং কেউ কেউ কাজের জন্য ছোটাছুটি করে । এখানে প্রত্যেক জন মানুষই কর্মের জন্য ছোটাছুটি করে দিন রাত।তার মাঝে প্রকৃতির নিলা-খেলা থমকিয়ে দেয় অনেকের জীবন। বর্ষাকালে বর্ষার প্রবল বর্ষণের কারণে মানুষ অনেক সময় কর্ম হারিয়ে ফেলেটানতে হয় নানা ধরনের দুঃখ-কষ্টের দুর্যোগ।চৈত্রের কাঠফাটা রোদে হাল চলে কিন্তু দুর্যোগের কারণে অনেকেই নিঃস্ব হয়ে পড়ে। তাই বলা যায় প্রকৃতিক দুর্যোগ এর দেশ এই বাংলাদেশ। তবুও ভালোবাসি বাংলাকে এবং সংসারের বোঝাটানা বাবা-মাকে। হয়তো মা-বাবার জন্যই সোনার দেশটার প্রতি গভির ভালোবাসার বন্ধন।