আমরা আজ কোন দিকে ছুটছি? উন্নয়নের নামে আমরা কি চাচ্ছি? বৃহৎ অট্টালিকার পিছনে, উন্নয়নের পিছনে, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের অবস্থান ধ্বংস করছে সবুজ প্রকৃতিকে এবং চারপাশের সবুজ সজীবতাকে। কারন আমাদের চাহিদা শুধু উন্নয়ন আর আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা। বিনিময়ে ধ্বংসহোক সবুজ পরিবেশ ও প্রকৃতির নির্মলতা। হারিয়ে যাক বিশুদ্ধ বায়ুর উৎস, তাতে আমাদের কিছু আসে যায় না! কারন আমাদের চিন্তায় রয়েছে শুধু উন্নয়ন আর প্রতিযোগিতা।
উন্নয়নের নামে বড়ই অদ্ভুত সমিকরণের মাঝে দাঁড়িয়েছি আমরা! কারন আমরা বুঝতে চেস্টা করছি না, প্রকৃতি সজীবতা ছাড়া এবং বিশুদ্ধ বায়ুর উৎস ছাড়া কিভাবে আমাদের উন্নয়ন নিয়ে টিকে থাকা সম্ভব? যেখানে জীবনের সজীবতা থাকবে না, যেখানে জীবনের প্রাণচঞ্চলতা থাকবে না, যেখানে স্বপ্ন বাস্তবায়ন আর উন্নয়ন কিভাবে সম্ভব?
যাইহোক, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আমাদের অদ্ভুত বিপরীতমুখী আমাদের এই কার্যাবলী নিয়েই আমার আজকের কবিতা, আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন পড়ে দেখি-
|| সজীব থাকুক শহরটা ||
চারদিকে শুধু উন্নয়নের কথা
বিনিময়ে প্রকৃতি ধ্বংসের খেলা,
সবুজের উৎস নিশ্চিহ্ন করে
উঠছে আকাশছোয়া অট্টালিকা।
হাজার হাজার অট্টালিকা
আর স্বপ্নের উন্নয়ন-
বিশুদ্ধ প্রকৃতির বাদ দিয়ে-
স্বপ্নের পূর্ণতা কিভাবে সম্ভব?
প্রকৃতি আর সজীবতা বাদ দিয়ে
স্বপ্নে শহর শুধু কল্পনাই নয়
বরং অসম্ভবকে হাত ছানি দেয়া
বাড়াবে শুধু মানবজীবনের গ্লানি।
তবে যদি ফেরাতে পারি সবুজতা
সতেজ হবে সকল কিছু-
স্বপ্নের সাথে আসবে নির্মলতা-
জীবনে আসবে প্রাণচঞ্চলতা।
ইট পাথরের মাঝেও
প্রকৃতির হাসি ঠিক থাকুক,
সবুজ সজীবতায় নির্মল হোক
শহরের দূষণ পরিবেশ।
Photography Camera Details:
| Type | Street Photography |
|---|---|
| Device | Redmi 9, Xiaomi |
| ISO Speed | ISO111 |
| Focal Length | 3.79mm |
| Location | Dilkusha, Dhaka |
Thanks all for visiting.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka