আসসালামু-আলাইকুম
হ্যালো বন্ধুরা
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
আমি । আমার নাম: মোঃ আবুল হায়াত সরকার (তুফান)। আমার মা-বাবা,ভাই,বোন ও আমি সহ আমাদের ছোট পরিবার। আমার বাবার নাম: মোঃ শাহজাহান আলী। তিনি পেশায় একজন কৃষক। আমার মায়ের নাম: মোছাঃ হালিমা বেগম। তিনি পেশায় একজন গৃহিনী। আমার ভাইয়ের নাম:মোঃ আব্দুল হালিম সরকার। সে একজন ছাত্র। আমার বোনের নাম মোছাঃ শারমিন আক্তার সেও একজন ছাত্রী।
আমার পড়াশোনা, আমার যখন সাত বছর বয়স তখনেই আমি স্কুলে যাওয়া শুরু করি। আমি একের পর এক ক্লাস পার করে,২০১৫ সালে এস.এস.সি পাস করি। তারপর আমি কলেজে ভর্তি হই, বিজ্ঞান বিভাগে। আমি ২০১৭ সালে এইচ.এস.সি পাস করি। এখন আমি বর্তমানে ভর্তি হয়েছি নোবেল মেডিকেল ইনস্টিটিউট। নোবেল মেডিকেল ইনস্টিটিউট এ বর্তমানে আমি প্যাথলজি বিভাগে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছি। আমার শিক্ষাজীবন শুরু থেকে এখন পর্যন্ত আমার অনেক বন্ধু হয়েছে।
- এখন আমি বন্ধু নিয়ে কিছু কথা বলতে চাই। বন্ধু মানেই শেয়ার করা। বন্ধু মানে হাতে হাত রেখে চলা, হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়া। এখন আমি আমার বন্ধুদের ছবি শেয়ার করব।
এরা সকলেই হচ্ছে আমার বন্ধু। আমরা সবাই একে অপরকে অনেক ভালবাসি। সারা জীবন যেন একে অপরকে ভালোবেসে যেতে পারি।
আশা করি আমার পরিচয় আমি ভালোভাবে দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।