আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু আকাশের ফটোগ্রাফি শেয়ার করব। ছবিগুলো আমি আমার ম্যাচের ছাদ থেকে বিকাল বেলা তুলেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
আমি ম্যাচে আসার পর থেকেই মাঝে মাঝেই আসরের নামাজ শেষ করে ছাদে যায় কিছুটা সময় কাটানোর জন্য। তবে এখন ম্যাচে একাই থাকি। যার কারণে সব সময় ভালো লাগে না। সে জন্য আমি বেশির ভাগ দিন, বিকাল বেলাতে কিছুটা সময় ছাদের উপর গিয়ে বসে থাকি কিংবা হাটাহাটি করি। একাকিত্ব জীবনটাকে একটু প্রয়াস দেওয়ার জন্য ছাদে গিয়ে আকাশের সুন্দর দৃশ্য উপভোগ করি। সময়টাকে কিছুটা হলেও উপভোগ করার চেষ্টটা করি। এরই মাঝে মাঝে আমি কিছু আকাশের সুন্দর দৃশ্য আমার ফোনের ক্যামেরায় বন্ধি করি। আকাশের এমন কিছু ছবি নিচে শেয়ার করলাম।
Device : Itel vision 1.
w3w link
আকাশ যেন ক্ষণে ক্ষণে তার রূপটাকে বদলায়। কখনও রৌদ, তত কখনও মেঘলা আকাশ হয়ে মাথার উপর এসে ছায়া দেয়। আকাশে ভেসে বেড়ায়,গুচ্ছ গুচ্ছ সাদা সাদা মেঘ। যা দেখতে অনেক সুন্দর লাগে।
আমি আপনাদের সাথে আমার ম্যাচের ছাদ থেকে তোলা কয়েকটা আকাশের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা দেখার জন্য।