পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। কোনো না কোনো সময় বাতাসে উড়ে যাওয়া ধুলোকণার মতো জীবনের সাথে জরিয়ে সাথে ভালোবাসা শব্দটাও এক নিমেষেই কৌরপুড়ের মতো হাওয়াতেই মিশে যায়। হয়ত, চলে যাওয়ার গল্পটা একটু ভিন্ন থাকে৷ আমার জীবনেও কেউ ছিল, কিন্তু অজান্তেই ভেঙে যাওয়ার নদীর কিনারার মতো ভালোবাসাটাও ভাঙতে শুরু করল। রাতে চাদের স্নিগ্ধতা যেমন দিনে ধরে রাখা সম্ভব না, তেমনই মন চাইলেও অনেক কিছু ধরে রাখা যায় না। আমাদের গল্পটা শুরু হয়েছিল অনেকটা সিনেমাতে ঘটে যাওয়া কাল্পনিক ঘটনার মতো৷ যেটা ভোলার মতো নয়৷ কিন্তু বাস্তবেও যে এতো দিন পর গল্পটা সিনেমায় রূপ নিবে সেটা বুঝতে পারি নাই।
গতরাতে হঠাৎই অনেক চিন্তা ভাবনা করে, পারিবারিক, সকল কথা ভেবে দেখলাম, আমরা যে সম্পর্কের মাঝে জরিয়ে আছি, এটা কখনও কেউই মানবে না৷ শুধু শুধু নিজেদের কষ্টটাকে বাড়ানো৷ যার জন্য ছেড়ে দেওয়ার চিন্তাটা মাথায় আসে৷ যানি না এটা ঠিক হবে কিনা, তবুও অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম৷ কারণ, আমরা দুইজনের কেউই পরিবারের বিপক্ষে যেতে পারব নানে৷ আর এই সম্পর্কটাও আমাদের পরিবার মানবে নানে৷ যার জন্য সিদ্ধান্ত নিলাম ছেড়ে দেওয়ার৷ যত কষ্টই হোক, সেগুলোকে বুকের ভিতর, বালিচাপা দিয়ে রেখে নিজেকে মানিয়ে নিতে শিখে নিবনে। কথাটা তাকে কিভাবে বলব, এটা কোনো ভাবেই বুঝতে পারছিলাম না।
বার বার বিছানায় শুয়ে দেয়ালে লাগানো সুইচ বোর্ডের ইনডিকেটরের আলোর দিকে তাকাচ্ছি, তার ভাবছি, আমি কি এভাবেই হেরে যাব, কোনো দিনই কি নিজের চাওয়া,ইচ্ছা গুলো পূরণ করতে পারব না,। হাজারও প্রশ্ন যেন আমাকে বাকরূদ্ধ করে ফেলছে,। বার বার ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে যেন কার অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো মতেই তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারছিলাম না৷ যখনই ভাবছি, এবার হয়ত বলে দিতে পারব, কিন্তু পরেই আবার হাজারও স্মৃতি মনে পরে যাচ্ছে, কিছুতেই যেন স্মৃতিগুলো পিছু ছাড়া হয় না৷ এদিকে রাতের সময় যেন নদীতে বয়ে যাওয়া সৌতের মতো চলে যাচ্ছে। অবশেষে সিদ্ধান্ত নিলাম, যত সমস্যায় আসুক, তাকে ছেড়ে যাওয়ার কথা কখনও ভাবতে পারব না।
হয়ত তাকে দেওয়ার মতো "ছাড়পত্র" আমি কখনও লিখতে পারব না। লেখা তো দূর হয়ত ভাবাটাও কষ্টকর হবে৷ এজন্য হাজার সমস্যার মাঝে ছেড়ে দেওয়ার কথাগুলো যেনো মেঘলা আকাশের মতো হয়, যেটা কিছুটা সময় হলেই কেটে যাবে, সব সময় থাকবে না৷ ভালোবাসা নামক শব্দটার কাছে যেনো ছাড়পত্র শব্দটা সব সময়ই হার মেনে যায়৷ যানি না অন্য ব্যক্তিদের জীবনের গল্প, তবে আমার জীবনের গল্প সব সময়ই ছাড়পত্র হারমেনে যাবে৷ এজন্য আমি বলতে চায় বিদায় "ছাড়পত্র".