আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার কলেজের ব্যবহারিক ক্লাসের মুহূর্তটা নিয়ে আলোচনা করব৷ চলুন শুরু করি-
রমজান মাস চলছে, যেখানে সারা বাংলাদেশে রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, সেখানে শুধু মাত্র সারাদেশের পলিটেকনিকগুলো খোলা থাকে। পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে ছুটি বলে কোনো শব্দ থাকে না। রমজানের মাঝেও তাদেরকো শত কষ্ট হলেও ক্লাসে উপস্থিত হওয়ায় লাগে। সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ক্লাস করা লাগে। আজকে আমাদের প্রথম পিরিয়ড ছিল "মাইক্রোকন্ট্রোলার এন্ড প্রসেস কন্ট্রোল" বিষয়ের। এবং এটা হলো ল্যাব ক্লাস। মানে আজকে ক্লাস পূরো ১ ঘন্টা ৪০ মিনিট ধরে হবে। এই ক্লাসে আমাদেরকে ব্যবহারিক শেখানো হয়।
আমরা সবাই সকাল ৮:৩০ মিনিটের সময় ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছিলাম৷ কিছুটা সময় পর আমাদের স্যার আমাদের ক্লাসে চলে আসলেন। এরপর তিনি আমার খাতায় কিছু যন্ত্রপাতির নাম লিখে দিলেন, এরপর সেগুলো স্টোর রুম থেকে আনতে বললেন। আজকের ব্যবহারিকের বিষয় ছিল, " লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার " সম্পর্কে। এটাকে সংক্ষেপে এলভিডিটি বলে। সকল মালামালগুলো এনে টেবিলের উপর রাখা হলো। তারপর স্যার আমাকে ডাক দিলেন, আমি তার কাছে গেলাম৷ তিনি পূরো ব্যবহারিকটা করে আমাকে বুঝায়ে দিলেন৷ এরপর আমাকে বললেন বাকি সকল ছাত্র-ছাত্রীদের বুঝায়ে দেওয়া জন্য।
এরপর আমি সবাই সকল ছাত্রদের ব্যবহারিকটা বুঝিয়ে দিলাম। এই ট্রান্সফরমারটা উড়োজাহাজের রৈখিক গতি ঠিক করার কাজে ব্যবহার করা হয়। মূলত, উড়োজাহাজের অবস্থান নির্ণয় করার জন্য, এই এলভিডিটি সিস্টেমটা ব্যবহার করা হয়৷ আমরা প্রায় ১ ঘন্টা সময় ধরে ব্যবহারিকটা সম্পূর্ণ করলাম। তারপর স্যারকে জানালাম৷ স্যার, বললো তাহলে জিনিসগুলো জমা দিয়ে আসো। এরপর আমরা যন্ত্রপাতি গুলো স্টোর রুমে জমা দিয়ে আসলাম। তারপর আমরা আমাদের অন্য ক্লাসে উপস্থিত হওয়ার জন্য চলে গেলাম।
আজকের ব্যবহারি ক্লাস থেকে আমি নতুন একটা বিষয় সম্পর্কে জানলাম। এই ধরনের ট্রান্সফরমারের ব্যবহার সম্পর্কে আমি আগে জানতাম না৷ আজকেই প্রথম জানলাম। ক্লাস শেষে আমরা সকল বন্ধুরা মিলে কিছু ছবি উঠলাম। এরপর ক্লাস থেকে চলে আসলাম। আজকের ব্যবহারিক ক্লাসের মুহূর্তটা সুন্দর ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।