ENGLISH
Some moments spent with my nieces
Hello friends, I hope you are all well. I have come to share with you today that our niece lives with me except for her mother. I mean, without the love of a mother, I can keep them in a very good way, even if they think of their mother. But he wants to give me time.
Here you see the two of you. One of my older sister's daughters is named Muskan. My elder brother's daughter is named Afia Naira. A few days ago I wrote about them among you and Naira is a new member of our family.
Today we are going to travel to one place. And only my future will go there. That means Naira's mother will go. And Muskan's mother will not go with us. I want to see how long Muskan can spend with us. Then I will tell you how I completed the journey with them.
I wish we could return home with Muskan after a very nice trip. Because Naira's mother will be with us. Naira is 5 months old and she is still breastfeeding. That is why there will be no problem. And Muskan doesn't worry about eating Muskan eats rice.
Also when they are at home most of the time I have a smile just mobile crazy. If he is given a mobile phone, he watches different types of cartoons from YouTube. Then he likes to be with me. And Naira has not grown up yet. However, when talking on a mobile with a video call and tapping the mobile, Naira looks at the mobile. And became anxious to pick up the mobile.
And at night I did a photo session with Muskan. I had to go out for college work with my dad after we traveled. I am standing in a burqa to go out with my father. Dad will come with a motorcycle and take me to college.
I wrote about the love of my nieces among you. How they spend time with their mother, and how they spend time with me, I briefly present to you. Definitely let me know my mistake. See you later, everyone will be fine.
বাংলা
আমার ভাগ্নি দের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করতে এসেছি আমাদের ভাগ্নি মায়ের কাছে ছাড়া আমার কাছে থাকে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি মায়ের ভালোবাসা ছাড়া আমি তাদের খুব ভালো ভাবে রাখতে পারি যদিও তারা তাদের মায়ের কথা মনে করে। কিন্তু আমার কাছে সময় দিতে চায়।
এখানে আপনারা দুইজনকে দেখতে পাচ্ছেন। একজন আমার বড় বোনের মেয়ে তার নাম মুসকান। আমার বড় ভাইয়ের মেয়ে তার নাম আফিয়া নায়রা। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে তাদের সম্পর্কে লিখেছি এবং নায়রা আমাদের পরিবারের নতুন সদস্য।
আজকে আমরা এক জায়গায় ভ্রমণ করতে যাব। আর সেখানে শুধু আমার ভাবী যাবে। মানে নায়রার মা যাবে। আর মুসকানের আম্মু আমাদের সঙ্গে যাবেনা। আমি দেখতে চাচ্ছি আমাদের সঙ্গে মুসকান কতক্ষণ সময় কাটাতে পারে। তারপর আপনাদের মাঝে বলবো তাদের নিয়ে আমি কিভাবে ভ্রমণ সম্পন্ন করলাম।
আমি চাই মুসকানকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে ভ্রমণ সম্পন্ন করে বাসায় ফিরতে চাই। কারণ নায়রার আম্নু আমাদের সঙ্গেই থাকবে। নায়রার বয়স ৫ মাস সে এখনও বুকের দুধ খায়। সেই কারণে কোন ধরণের সমস্যা হবে না। আর মুসকানের খাওয়ার চিন্তা নেই মুসকান ভাত খায়।
এছাড়া তারা যখন বাসায় থাকে বেশিরভাগ সময় আমার কাছে থাকে মুসকান শুধু মোবাইল পাগল। তাকে যদি মোবাইল ফোন দেওয়া হয় সেই ইউটিউব থেকে বিভিন্ন ধরনের কার্টুন দেখে। তখন সে আমার কাছে থাকতে পছন্দ করে। আর নায়রা এখনো বড় হয়নি। তবে যখন মোবাইল দিয়ে ভিডিও কলে কথা বলা হয় এবং মোবাইল টিপাটিপি করা হয় নায়রা তখন মোবাইলের দিকে তাকিয়ে থাকে। এবং মোবাইল হাতে নেওয়ার জন্য উতলা হয়ে ওঠে।
এবং রাতের বেলা আমি মুস্কান কে নিয়ে ফটোসেশন করলাম। আমরা ভ্রমণ করে আসার পর আমার কলেজের কাজে বাহিরে যেতে হয়েছিল আমার আব্বুর সঙ্গে। আব্বুর সঙ্গে বাহিরে যাব বলে বোরকা পড়ে দাঁড়িয়ে রয়েছি। আব্বু মোটরসাইকেল নিয়ে আসবে আমাকে নিয়ে কলেজের একটা কাজে যাবে।
আপনাদের মাঝে আমার ভাগ্নিদের ভালোবাসা সম্পর্কে লিখলাম। তারা তাদের মায়ের সঙ্গে কিভাবে সময় কাটায়, আর আমার সঙ্গে কিভাবে সময় কাটায় তা আমি সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থিত হলাম। অবশ্যই আমার ভুল ত্রুটি আমাকে জানিয়ে দেবেন। পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভাল থাকবেন।