আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । THE DIARY GAME এখন দৈনন্দিন জীবনে আমার একটা মজার রুটিন হয়ে গেছে । এটা আজ আমার পঞ্চম পোস্ট । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
আজকে আমি সকাল ৪ টা ১০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠার পর বিছানা গুছিয়ে ফ্রেস হয়ে নেই এবং অজু করে এসে ফজরের সালাত আদায় করি । এরপর আমি একটু চানাচুর খেয়েছি । তারপর আমার কম্পিউটর চালু করে কিছুক্ষণ ফেসবুকসহ বিভিন্ন সাইট এর নোটিফিকেশন চেক করি । তারপর কিছুক্ষণ ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করি । আমি নতুন কিছু শিখতে পছন্দ করি । আমি নতুন টেকনোলজি সম্পর্কে জানার চেস্টা করি সব সময় । ইন্টারনেট এ ঘুরাফিরা শেষে আমি কিছুক্ষণ গেম খেলি । গেম খেলা শেষ করে আমি কিছুক্ষণ ফেসবুকে কিছু বন্ধুদের সাথে কথা বলি । কথা বলা শেষ হলে সকালের খাবার খেয়ে নেই । আজকে সকালের খাবারের তালিকায় ভাত, খাসির মাংস ও ডিম ছিলো । খাওয়া শেষ করে একটু শুয়ে থাকি । তখন আমার এক ছোট ভাই নিরব আমায় ফোন করে বলে দেখা করতে । আমি রেডি হয়ে ওর কাছে যাই । তারপর দুজনে এক বড় ভাইয়ের সাথে দেখা করি তার ফোনের সমস্যা সমাধানের জন্য । বড় ভাইয়ের সাথে কাজ শেষে অন্য এক ছোট ভাইয়ের কাছে যাই দুজনে । ওর নাম প্রিয়াম । প্রিয়াম কে সাথে নিয়ে আমরা কিছুক্ষণ ঘুরাঘুরি করি রাস্তার পাশে দিয়ে । তারপর একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমরা আড্ডা দেই । আড্ডার ফাকে আমি কিছু ছবি তুলি আশে পাশের বিভিন্ন জিনিসের ।
আসলে ফটোগ্রাফি আর এডিটিং আমার অনেক ভাল লাগে । আড্ডা শেষে আমরা নিজেদের বাসায় চলে আসি । বাসায় এসে গোছল করে জুমার সালাত আদায় করতে যাই । সালাত শেষে বাসায় এসে দুপুরের খাবার খেয়ে নেই । দুপুরের খাবারের তালিকায় ভাত ও খাসির পা রান্না করেছিলো আম্মু । খাওয়া শেষে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আব্বুর কাছে যাই তার কাজে সাহায্য করতে । আমার আব্বু ইলেকট্রিক হাউজ ওয়ারিং এর কাজ করে । আমি আব্বু কে সুইচ বোর্ড লাগাতে সাহায্য করি । আব্বুর সাথে কাজ শেষে আমি বাসায় এসে অযু করে আসরের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমার এক বন্ধু আমার বাসায় আসে এক ছোট ভাই কে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য । তখন আমরা তিনজন মিলে ঘুরতে যাই বাইক নিয়ে । আমরা অনেক জায়গা ঘুরাঘুরি করি ।
ঘুরাঘুরি শেষে আমরা মাগরিবের সালাত আদায় করে নেই । তারপর আমরা নিজেদের বাসায় চলে আসি । বাসায় এসে আমি হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে নেই । তারপর আব্বু, আম্মু, আপু ও ভাগিনার সাথে কিছু সময় কাটাই ও গল্প করি । তারপর আমরা খেতে বসি । রাতের খাবারে ভাত, খাসির মাংস ও ডাল ছিল । খাওয়া শেষে আমি কম্পিউটার চালু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ব্রাউজ করি । তারপর আজকের দিন সম্পর্কে এই পোস্ট টি লিখতে বসছি । সব মিলিয়ে আজকের দিনটি অনেক উপভোগ করেছি । এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই ।
তো এই ছিলো আমার আজকের দিনের বিবরণ। সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।
ভাইকে ধন্যবাদ এমন একটি সুন্দর ইভেন্টের আয়োজন করার জন্য ।
© All Of These Pictures Are Originally Taken By Myself.
About Me
| Name: | Ashik |
|---|---|
| Age: | 20 |
| Occupation: | Student |
| Location: | Bangladesh |
Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.