আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । THE DIARY GAME এ এটা আজ আমার ৭ম পোস্ট । আজকের দিনটি বিভিন্ন কিছুর মধ্য দিয়ে কেটে গেছে । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
আজকে আমি ভোর ৪ টা ২৫ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে হাত মুখ ধুয়ে নেই । তারপর অজু ফজরের সালাত আদায় করি । এরপর আমি আব্বুর সাথে আব্বুর কাজে যাই । আব্বুর সাথে এক বাসায় আইপিএস সেটাপ ও ওয়্যারিং এর কাজ করি । দুপুর ১২ টার মধ্যে আমাদের সব কাজ শেষ হয় । কাজের ফাকে আমি আর আব্বু হোটেল থেকে সকালের নাস্তা করে নেই । অনেক সকালে আসার ফলে বাসা থেকে খেয়ে আস্তে পারি না । হোটেল থেকে ডিম আর বুটের ডাল দিয়ে খিচুরি খাই । কারণ সেই হোটেলের খিচুরি টা অনেক মজাদার হয় । তাই সবাই এটা খায় । কাজ শেষ করে এসে আমি একটু বিশ্রাম করি ।
তারপর কম্পিউটার চালু করে একটু ইন্টানেটে ঘাটাঘাটি করি । জোহরের আজান দিলে আমি গোসল করে সালাত আদায় করে নেই । তারপর দুপুরের খাবার খেয়ে নেই । দুপুরের খাবারে আজ আমি ভাত ও গরুর মাংস খাইছিলাম । খাওয়া শেষ হলে আমি আবার কম্পিউটার চালু করি এবং কিছু ছবি ইডিট করি । ইডিট করা শেষে এগুলো দিয়ে স্টিমিটে পোস্ট করি । এরপর আসরের সালাত আদায় করে নেই ।
সালাত শেষে তৈরি হয়ে বাজারে যাই আমার এক মামাতো ভাইয়ের কাছে । মামাতো ভাই এবার এসএসসি পরিক্ষা দিয়েছে । আজ থেকে কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে । তাই সে আমায় ডেকেছে কোন কলেজে কোন বিষয়ে চয়েজ দিলে ভালো হবে তা সম্পর্কে পরামর্শ নেয়ার জন্য । বাজারে গিয়ে আবেদন এর কাজ শেষ হলে আমি একটু বাজারে ঘুরি । তখন আমার বন্ধু লিমন আমাকে ফোন করে ঘুরার জন্য । তারপর আমরা একসাথে অনেক্ষণ ঘুরাফেরা করি । আমাদের সাথে এক ছোট ভাই হৃদয় ছিলো । এর মাঝে আমি কিছু ছবি তুলি ।
ঘুরাফেরা শেষে মাগরিবের সালাত আদায় করে আপুর সাথে বাসায় চলে আসি । বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেই । তারপর এশার সালাত আদায় করে রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে ভাত ও ইলিশ মাছ ছিলো । খাওয়া শেষে কম্পিউটার চালু করি পোস্ট লিখার জন্য । লিখার মাঝে বার বার বিদ্যৎ চলে যাচ্ছিলো অনেক কষ্টে লিখা সম্পুর্ণ করে ছবি আপলোড করতে গিয়ে দেখি ইন্টারনেট কানেকশন স্লো হয়ে আছে । অনেক চেষ্টা করে ছবি আপলোড দিতে না পেরে ছবি ছাড়াই পোস্ট করতে গিয়েও ব্যর্থ হলাম । পরে কম্পিউটার বন্ধ করে ঘুমিয়ে পরি এবং সকালে উঠে পোস্ট টা পাবলিশ করতেছি ।
তো এভাবেই বিভিন্ন কিছুর ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।
© All Of These Pictures Are Originally Taken By Myself.
About Me
| Name: | Ashik |
|---|---|
| Age: | 20 |
| Occupation: | Student |
| Location: | Bangladesh |
Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.